ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বড় জয়ে প্লে-অফের কাছাকাছি রংপুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রংপুরের ইনিংসের পরপরই ম্যাচের ফল এক প্রকার অনুমিতই ছিল। রংপুরের রান পাহাড় টপকাতে হলে স্পেশাল কিছুই করে দেখাতে হতো চট্টগ্রামের ব্যাটারদের। শেষ পর্যন্ত অধিনায়ক শুভাগত ও সৈকত আলী চেষ্টা করেছিলেন; তবে রংপুরের রান তাদের নাগালের বাইরে ছিল সবসময়ই। রংপুরের রান পাহাড়ে চাপাই পড়তে হলো চট্টগ্রামকে। আর বড় এই জয়ে প্লে-অফের আরও কাছে চলে গেল সাকিব-সোহানরা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বিদেশি ও দেশি ব্যাটারদের সম্বলিত ঝড়ে ৩ উইকেটে ২১১ রান তুলে রংপুর। বড় এই রান তাড়ায় নির্ধারিত ওভার শেষে ১৫৮ রানের বেশি করতে পারেননি চট্টগ্রামের ব্যাটাররা। চট্টগ্রামের পক্ষে সৈকত আলী সর্বোচ্চ ৬৩ রান করেন। রংপুরের পক্ষে সাকিব নেন দুই উইকেট। ৫৩ রানের এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল রংপুরের দলটি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে যত ভালো শুরু দরকার ছিল তার অর্ধেকও পায়নি চট্টগ্রাম। ইনিংসে দ্বিতীয় ওভারেই সাকিবকে উইকেট দিয়ে ফেরেন চট্টগ্রামের হার্ড হিটার ওপেনার জশ ব্রাউন। তিনে নেমে সৈকতকে সঙ্গ নিয়ে রান তোলার চেষ্টা করেন কিউই ব্যাটার টম ব্রুস তবে ইনিংস বড় করতে পারেননি তিনি।

১৩ বলে ১৪ রান করে ইমরান তাহেরের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। বড় রান তাড়ায় ব্যাট হাতে আবারও ব্যর্থ শাহাদত হাসান দিপুও। সাকিবের বলে আউট হন তিনি। বড় রানের তাড়ায় ৫০ রানে তিন উইকেট হারিয়ে চাপেই পড়ে চট্টগ্রাম।

তবে এক প্রান্ত আগলে থেকে রান তুলতে থাকেন সৈকত। ৪২ বলে নিজের ফিফটি তুলে নেন এই বাংলাদেশি ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন আইরিশ ব্যাটার কার্টিস ক্যাম্ফার। তবে তাদের রান তোলার মন্থর গতি ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দেয় চট্টগ্রামকে।

শেষ চার ওভারে চট্টগ্রামের লক্ষ্য দাঁড়ায় ১০৪ রান। ১৭তম ওভারে জেমি নিশামকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন ক্যাম্ফার। ২১ বলে ২৪ রান করেন এই আইরিশ ব্যাটার।

এরপর ব্যাটিংয়ে এসে ব্যাট চালাতে থাকেন অধিনায়ক শুভাগত হোম। শেষ দুই ওভারে চট্টগ্রামে দরকার ছিল ৭০ রান। তবে ১৯তম ওভারে প্রথম বলেই রান আউট হন সৈকত। ৪৫ বলে ৬৩ রানের ইনিংস খেলেন এই ডান হাতি ব্যাটার।

শেষ ৬ বলে তাদের দরকার ছিল ৬৭ রান। যা ছিল অসম্ভব। শেষ পর্যন্ত শুভাগত হোমের ১২ বলে ৩০ রান এবং নাহিদুজ্জমানের ২ রানের ভর করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৮ রান তুলতে পারে চট্টগ্রাম। এতে ৫৩ রানের জয় পায় রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের হয়ে সাকিব আল হাসান ও জিমি নিশাম দুটি করে উইকেট শিকার করেন।

এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে আজই প্রথম বিপিএল খেলতে নামা রেজা হেনড্রিকসের অর্ধশতক ও শেষ দিকে জিমি নিশামের জড়ো ফিফটিতে ৩ উইকেটে ২১১ রানের রান পাহাড়ে চড়ে বসে রংপুর। রংপুরের হয়ে হেনড্রিকসের ৫৮ ও নিশামের ২৬ বলে ৫১ রান ছাড়াও সাকিব ২৭ ও নুরুল ৩১ রান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X