স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১০:১১ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাচ্ছে না ভারত!

রোহিত শর্মা ও বাবর আজম। ছবি : সংগৃহীত
রোহিত শর্মা ও বাবর আজম। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সূচি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। বৈশ্বিক এ ইভেন্টকে ঘিরে লড়াইয়ে নামার উপক্রম ভারত-পাকিস্তান দুই দেশের ক্রিকেট বোর্ড।

এরই মধ্যে আইসিসির এই খেলতে পাকিস্তানে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই। আর আনুষ্ঠানিক ঘোষণা আসার নিজেদের করণীয় ঠিক করবে পিসিবি।

ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে মাঠে গড়াবে আরও বছরখানেক পর। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার একই মন্তব্যের সূত্র ধরে শুরু বিতর্ক। গত সপ্তাহে তিনি পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চান।

এর প্রতিক্রিয়ায় পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানের আসলে, নিরপেক্ষ ভেন্যুতে দ্বিপক্ষীয় সিরিজের জন্য চিন্তা করা হবে। এমন মন্তব্যের পর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিসিসিআইয়ের সঙ্গে।

পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে গণমাধ্যমটির কাছে নিজেদের নেতিবাচক মনোভাব প্রকাশ করে। এমনকি আইসিসির বৈশ্বিক আসর নিয়েও অনিশ্চয়তার কথা জানায় সেই সূত্র, ‘দ্বিপক্ষীয় সিরিজের কথা ভুলে যান। ভারত দল তো চ্যাম্পিয়নস ট্রফির জন্যই পাকিস্তানে না যেতে পারে। সে ক্ষেত্রে ভেন্যু বদলানো হতে পারে, হাইব্রিড মডেলেরও সম্ভাবনা আছে।’

এর আগে গত বছর হাইব্রিড মডেলে হয় এশিয়া কাপ। মূল আয়োজক ছিল পাকিস্তান। তবে ভারত দল পাঠাতে রাজি না হওয়ায় সহ-আয়োজক করা হয় শ্রীলঙ্কাকে। সবগুলো দল পাকিস্তানে গিয়ে ম্যাচ খেললেও রোহিত-কোহলিরা খেলেছে লঙ্কানদের মাঠে।

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে এবারও একই পথে হাঁটতে চায় বিসিসিআই। তবে এবার বড় পার্থক্য আয়োজক। এশিয়া কাপ আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আর আইসিসির আয়োজনে হয় চ্যাম্পিয়নস ট্রফি।

আইসিসিতে জোরালো অবস্থান থাকলেও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন সহজ হবে না বলে মনে করছে বিসিসিআইও, ‘যেকোনো সফরের জন্য বিসিসিআইকে সরকারের অনুমতি পেতে হয়। তবে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই। চ্যাম্পিয়নস ট্রফি আইসিসির টুর্নামেন্ট বলে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিনই হবে। তবে সরকারের নির্দেশ বা সবুজসংকেত ছাড়া কিছু করারও নেই। আর দ্বিপক্ষীয় সিরিজের ব্যাপারে বলব, অদূর ভবিষ্যতে এমন কিছু হওয়া প্রায় অসম্ভব।’

দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। ২০১২-১৩ মৌসুমে সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে দুই দল। যদি ভারত পাকিস্তানে যেতে রাজি না হয়, সে ক্ষেত্রে নিজেদের করণীয় আগে থেকে ভেবে রাখছে পিসিবি।

পিসিবির একটি সূত্র আইএএনএসকে জানিয়েছে, ‘এখানে রোহিত শর্মা ও বিসিসিআই সূত্রটির মন্তব্য পরিষ্কার বৈপরীত্য দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে, ক্রিকেট নিয়ে খেলোয়াড়দের মধ্যে সমস্যা নেই, তারা খেলতে চায়। কিন্তু ভারতের রাজনৈতিক নেতৃত্ব সব সময় ঝামেলা পাকাচ্ছে।’

এর আগে সবশেষ ১৯৯৬ সালে আইসিসির টুর্নামেন্টে আয়োজন করে পাকিস্তান। সেবার ভারত, শ্রীলঙ্কার সঙ্গে যৌথ্যভাবে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ছিল তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১০

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১১

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১২

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৪

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১৫

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১৬

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৭

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৮

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৯

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

২০
X