স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পিএসজির ঐতিহাসিক জয়ে মেসি-নেইমারকে ধন্যবাদ সভাপতির

ট্রফি জয়ের পর সাবেক তারকাদের ধন্যবাদ দিতে ভুলেননি খেলাইফি। ছবি : সংগৃহীত
ট্রফি জয়ের পর সাবেক তারকাদের ধন্যবাদ দিতে ভুলেননি খেলাইফি। ছবি : সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ইতিহাসে নতুন ভোর। অবশেষে ইউরোপের রাজমুকুট উঠেছে তাদের মাথায়। মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে লুইস এনরিকের দল। আর এই ঐতিহাসিক সাফল্যের পরই ক্লাবের সাবেক মহাতারকাদের জন্য আবেগঘন বার্তা দিয়েছেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি।

টকস্পোর্ট-এ দেওয়া এক সাক্ষাৎকারে খেলাইফি বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই—হোক সেটা হাভিয়ের পাস্তোরে, থিয়াগো সিলভা, ইব্রাহিমোভিচ, কাভানি, ডি মারিয়া বা থিয়াগো মোট্টা। এমনকি নেইমার, মেসি, কিলিয়ান এমবাপ্পেও এই ক্লাবের অংশ ছিলেন। তারা ইতিহাস গড়েননি ঠিকই, কিন্তু ইতিহাস গড়ার ভিতটা গড়েছিলেন তাঁরাই। আমরা কখনই তাদের অবদান ভুলব না।’

মেসি-নেইমার-এমবাপ্পের পরবর্তী যুগে পিএসজি যে কৌশলগতভাবেই নতুন পথে হাঁটছে, তা স্পষ্ট করে দেন খেলাইফি। ‘হ্যাঁ, আমরা এখন তারকা কিনি না। এখন আমরা এমন খেলোয়াড় চাই, যারা ক্লাবের জন্য নিজেদের নিঃশেষ করে দিতে চায়। দল এখন তারকাদের ঘিরে নয়, বরং তারকারা এখন দলের জন্য খেলছে। এটাই পার্থক্য।’

চ্যাম্পিয়ন্স লিগে এবারের সেরা খেলোয়াড় উসমান ডেম্বেলে, আর সেরা উদীয়মান খেলোয়াড় দেজিরে দুয়ে—দুজনেই পিএসজি থেকে। ‘আমাদের সাতজন খেলোয়াড় আছে এবারের সেরা একাদশে। এটা প্রমাণ করে, আমরা শুধু ভবিষ্যতের কথা বলছি না, বরং ভবিষ্যত তৈরি করছি।’ — বলেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের পর এবার লক্ষ্য পিএসজির লক্ষ্য ক্লাব বিশ্বকাপ। জুন মাসেই যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এই প্রতিযোগিতায় ফেভারিট হিসেবেই মাঠে নামবে লুইস এনরিকের পিএসজি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X