বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৯:২৭ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আল-নাসরেই থাকার ইঙ্গিত রোনালদোর

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

পর্তুগালের জার্সিতে নতুন রেকর্ড গড়ে জাতীয় দলের হয়ে আরেকটি নাটকীয় ট্রফি এনে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মাঠের সাফল্যের বাইরেও তার ভবিষ্যৎ ঘিরে চলছিল নানা গুঞ্জন—সৌদি প্রো লিগের দল আল-নাসর ছাড়ছেন কি না! অবশেষে এ বিষয়ে নিজেই মুখ খুললেন ৪০ বছর বয়সী ফুটবল মহাতারকা।

পর্তুগালের হয়ে স্পেনের বিপক্ষে ইউরোপিয়ান নেশন্স লিগের রুদ্ধশ্বাস ম্যাচ শেষে সাংবাদিকদের রোনালদো জানান, ‘ভবিষ্যৎ? কিছুই বদলাবে না। আল-নাসর? হ্যাঁ।’ এই সংক্ষিপ্ত উত্তরে স্পষ্ট ইঙ্গিত, সৌদি আরবের ক্লাব আল-নাসরেই থাকছেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছিল জল্পনা—তবে কি আল-নাসর ছাড়ছেন রোনালদো? যিনি ২০২৩ সালের জানুয়ারিতে প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড বার্ষিক বেতনের চুক্তিতে যোগ দিয়েছিলেন ক্লাবটিতে।

রোববার রাতে স্পেনের বিপক্ষে ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে নিজের গোল সংখ্যা বাড়িয়ে নেন ১৩৮-এ, যেটি ছিল ম্যাচে পর্তুগালের সমতা ফেরানো গোল। পরে ৮৮তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। টাইব্রেকারে মাঠে না থাকলেও সতীর্থ রুবেন নেভেসের জয়সূচক পেনাল্টির পর আবেগে কেঁদে ফেলেন রোনালদো।

এদিকে, ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া বেশ কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পেলেও সেগুলো ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। শনিবার এক বিবৃতিতে বলেন, ‘এই মাসে ক্লাব বিশ্বকাপে আমি খেলছি না।’

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো রোনালদোকে এই টুর্নামেন্টে কোনো দলের হয়ে দেখতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে আল-নাসর যোগ্যতা অর্জন করতে না পারায় রোনালদো এই সুযোগ হাতছাড়া করেন।

সব মিলিয়ে রোনালদোর কথাতেই পরিষ্কার, নতুন কোনো গন্তব্য নয়, সৌদি আরবেই নিজের শেষ অধ্যায় চালিয়ে যেতে প্রস্তুত তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X