স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনায় পড়ে অস্ত্রোপচারের টেবিলে পিএসজি কোচ

লুইস এনরিকে। ছবি : সংগৃহীত
লুইস এনরিকে। ছবি : সংগৃহীত

ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ট্রেবলজয়ী কোচ লুইস এনরিকে পড়েছেন বড়সড় বিপদে। শুক্রবার এক সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্প্যানিশ এই কোচ। হাসপাতালে নেওয়ার পর তার কলারবোন ভাঙা ধরা পড়ে, যা মেরামতের জন্য অস্ত্রোপচার করতে হবে বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুক্রবার সাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর লুইস এনরিকেকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তার কলারবোন ভেঙে গেছে এবং এজন্য অস্ত্রোপচার করা হবে। ক্লাব তার দ্রুত আরোগ্য কামনা করছে।’

২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই এনরিকে পিএসজিকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। প্রথম মৌসুমে লিগ ও কাপ জিতলেও গত মৌসুমেই লিখেছেন ইতিহাস—৫-০ ব্যবধানে ইন্টার মিলানকে হারিয়ে পিএসজিকে এনে দেন প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। তাতেই থেমে থাকেননি; ট্রেবল জিতে ফরাসি ক্লাব ফুটবলে গড়েছেন নজির। আগস্টে টটেনহ্যামকে হারিয়ে জিতেছেন উয়েফা সুপার কাপও।

এদিকে চলতি মৌসুমে লিগ ওয়ানে ইতোমধ্যেই দুর্দান্ত সূচনা করেছে পিএসজি। বিরতিতে যাওয়ার আগে নঁত, আঁজে ও তুলুজকে হারিয়ে টানা তিন জয় নিশ্চিত করেছে এনরিকের দল। আন্তর্জাতিক বিরতি শেষে ১৪ সেপ্টেম্বর লেন্সের বিপক্ষে লিগ ম্যাচ খেলবে তারা। এরপরই শুরু চ্যাম্পিয়নস লিগের শিরোপা রক্ষার মিশন—১৭ সেপ্টেম্বর আটালান্টার বিপক্ষে ঘরের মাঠে নামবে তারা।

এখন প্রশ্ন একটাই—সেই লড়াইয়ে কি সাইডলাইনে থাকবেন এনরিকে? নাকি পুনর্বাসনের কারণে কিছুটা সময় নিতে হবে তাকে? উত্তর মিলবে শিগগিরই। তবে আপাতত ফুটবলবিশ্বের প্রার্থনা একটাই—লুইস এনরিকে দ্রুত মাঠে ফিরে আসুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X