স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে না খেলানোর ব্যাখ্যা দিলেন স্কালোনি

লিওনেল স্কালোনি ও লিওনেল মেসি । ছবি : সংগৃহীত
লিওনেল স্কালোনি ও লিওনেল মেসি । ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলের সাম্প্রতিক প্রীতি ম্যাচে মাঠে দেখা যায়নি দলের প্রাণ ভোমড়া লিওনেল মেসিকে। তবে গ্যালারিতে বসে পরিবারের সঙ্গে ম্যাচ উপভোগ করেছেন এই তারকা ফুটবলার। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে আর্জেন্টিনা ১–০ গোলে জয় পায় ভেনেজুয়েলার বিপক্ষে, গোলটি করেন জিওভানি লো সেলসো।

মেসির অনুপস্থিতি নিয়ে ম্যাচের আগেই কোচ লিওনেল স্কালোনি জানান, 'আমরা ওর সঙ্গে কথা বলেছি। এই ম্যাচগুলো মূলত পরীক্ষার জন্য। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মেসিকে বিশ্রাম দেওয়ার।' পরবর্তীতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও একই কথা পুনর্ব্যক্ত করেন তিনি—'মেসি খেলেনি, কারণ আমি তাই চেয়েছি।'

গত এক মাসে ইন্টার মায়ামির হয়ে টানা সাতটি ম্যাচ খেলেছেন মেসি, যার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক ও টরোন্টো সফরও। ফলে দীর্ঘ ভ্রমণ ও ম্যাচের চাপ বিবেচনায় তাকে বিশ্রাম দেওয়াই শ্রেয় মনে করেছেন কোচিং স্টাফরা।

তবুও গ্যালারিতে বসে সতীর্থদের খেলা চোখে চোখে রাখেন আর্জেন্টিনার অধিনায়ক। পরিবারের সঙ্গে বসে উপভোগ করেছেন ম্যাচের প্রতিটি মুহূর্ত।

এদিকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, তরুণ খেলোয়াড় ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোও চোটের কারণে বাকি সফর থেকে বাদ পড়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X