স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪২ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ এএম
অনলাইন সংস্করণ

গ্রিজমানদের খালি হাতেই ফেরত পাঠাল ইন্টার মিলান  

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউরোপের ঘরোয়া ফুটবল লিগের দলগুলোর মধ্যে এবার অন্যতম ধারাবাহিক এক দল ইন্টার মিলান। সিরি আ’-তে এবারের মৌসুমে কর্তৃত্ব দেখানো দলটি গত আসরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলেছিল। গতবার অপ্রতিরোধ্য সিটির সামনে পড়ে ট্রফি হারালেও এবার ইতালিয়ান জায়ান্টদের লক্ষ্য ট্রফি জয়। সেই টার্গেটে শেষ ষোলোর প্রথম লেগে অ্যান্তনিও গ্রিজম্যান-আলভারো মোরাতার অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছে মার্তিনেজ-সমাররা।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে অ্যাথলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ম্যাচের ৭৯ মিনিটে বদলি হিসেবে নামা মার্কো আর্নাতোভিচের গোলে জয় পায় ইন্টার মিলান।

মিলানের সান সিরোয় বাংলাদেশ সময় রাত ‍দুইটায় শুরু হওয়া ম্যাচে দর্শকরা জমজমাট লড়াইয়ের অপেক্ষায় থাকলেও দুই দলই ম্যারমেরে খেলা উপহার দেয় প্রথমার্ধে। স্বাগতিক এবং সফরকারী কেউই তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি।

দ্বাদশ মিনিটে অবশ্য অ্যাথলেটিকোর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সামুয়েল লিনো সুযোগ পান তবে তার শট লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে ইন্টারের ফুটবলারদের পেনাল্টির আবেদনেও সাড়া দেননি রেফারি।

প্রথমার্ধের শেষে দুটি সুযোগ পেলেও অবশ্য কাজে লাগাতে পারেনি ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেজ। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও গোল মিসের মহড়া বজায় থাকে ইন্টারের। বদলি হিসেবে নামা আর্নাতোভিচ মাঠে নামার ১৮ মিনিটের মধ্যে তিনটি সুযোগ হারান। তবে সেই আর্নাতোভিচই শেষমেশ কাঙ্ক্ষিত গোল এনে দেয় ইন্টারকে।

বল ধরে বক্সে ঢুকে মার্তিনেজের নেওয়া শট এগিয়ে এসে ঠেকিয়ে দেন ওবলাক। ফিরতি বলে দুরূহ কোণ থেকে বাঁ পায়ে নিচু শট নেন আর্নাতোভিচ, গোললাইনে বল লিনোর পায়ে লেগে জালে জড়ায়। শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ পান মোরাতা কিন্তু স্প্যানিশ স্ট্রাইকারের হেড লক্ষ্যে থাকেনি।

এদিন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর আরেক ম্যাচে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড। ২৪ মিনিটে চমৎকার গোলে বরুশিয়াকে এগিয়ে নেন ডোনিয়েল মালেন। ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে সমতা টানেন লুক ডি ইয়ং। তবে ডর্টমুন্ডের খেলোয়াড়রা সিদ্ধান্তটিকে বিতর্কিত বলে দাবি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১০

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১১

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১২

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৩

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৪

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৫

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৬

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৭

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৮

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৯

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

২০
X