বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৮:৩৯ এএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

এবার শুরুর একাদশে মেসি

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

আসছে কোপ আমেরিকা কাপের প্রস্তুতি লক্ষ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। এর আগে প্রথম প্রীতি ম্যাচে লাতিন আমেরিকার আরেক দেশ ইকুয়েডরকে হারায় বিশ্বচ্যাম্পিয়নরা।

এবার প্রতিপক্ষ গুয়েতেমালা। বাংলাদেশ সময় শনিবার (১৫ জুন) সকাল ৬টায় মধ্য আমেরিকার দেশটির বিপক্ষে লড়বে আলবিসেলেস্তারা। এর আগে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে রাখা হয়নি দলের সেরা তারকা লিওনেল মেসিকে।

ইকুয়েডরের বিপক্ষে পাওয়া জয়ে একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। সে ম্যাচের দ্বিতীয়ার্ধে নামানো হয় মেসিকে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়ে ছিলেন দলের সেরা তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি তিনি।

কাজেই প্রশ্ন জেগেছে, গুয়েতেমালার বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি নিশ্চিত করেছেন মধ্য আমেরিকার দেশটির বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি।

ওয়াশিংটন ডিসিতে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘লিও (মেসি) এ ম্যাচের শুরু থেকেই খেলবে। যদি সম্ভব হয় সে পুরো ম্যাচটা খেলতে পারে, যা আমাদের জন্য আরও ভালো হবে।’

শনিবার গুয়েতেমালার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনার কোপার প্রস্তুতি। আগামী ২০ জুন শুরু হবে শতবর্ষী টুর্নামেন্ট কোপা আমেরিকা কাপ। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে কানাডা।

রেকর্ড সর্বোচ্চ ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। এক গ্রুপে ৪টি দল আর চার গ্রুপের ১৬ দল।

কোপা আমেরিকা গ্রুপ বিন্যাস

এ-গ্রুপ : আর্জেন্টিনা, কানাডা, চিলি, পেরু বি-গ্রুপ : ইকুয়েডর, মেক্সিকো, জ্যামাইকা, ভেনিজুয়েলা সি-গ্রুপ : যুক্তরাষ্ট্র, পানামা, উরুগুয়ে, বলিভিয়া ডি-গ্রুপ : ব্রাজিল, প্যারাগুয়ে, কোস্টারিকা, কলম্বিয়া

আর্জেন্টিনার পরের দুই ম্যাচে ২৬ জুন চিলি এবং ৩০ জুন পেরু বিপক্ষে খেলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X