স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৮:৪৪ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

প্যারিস অলিম্পিকে চাঙা ফ্রান্সের অর্থনীতি

প্যারিস অলিম্পিক। ছবি : সংগৃহীত
প্যারিস অলিম্পিক। ছবি : সংগৃহীত

অল্প-স্বল্প কিছু বিতর্ক থাকলেও সফলভাবে অলিম্পিক শেষ করেছে প্যারিস। আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ আশীর্বাদ হয়ে এসেছে ফ্রান্সের অর্থনীতির জন্য। ফুলে ফেঁপে উঠেছে ইউরোপের দেশটির পর্যটন খাত।

বিক্রি হয়েছে প্রায় ১১ মিলিয়ন টিকিট। এতে চাঙা হয়েছে প্যারিস, মার্শেইসহ দেশটির একাধিক পর্যটন শহর। এজন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট।

বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়াবিদে মুখরিত প্যারিসে এখন বিষাদের সুর। শান্ত ও নীরব। সমাপনী অনুষ্ঠান শেষ হওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই প্যারিসে ফিরতে শুরু করেছে সেই পুরোনো রূপ। ভালোবাসার শহরে নেই নিরাপত্তার কড়াকড়ি। আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে স্বাভাবিক জীবন-যাপন। খুলে ফেলা হচ্ছে রাজধানীর অস্থায়ী ভেন্যু ও বিভিন্ন স্থাপনা।

ফ্রান্সের অর্থনীতিতে প্যারিস অলিম্পিক রেখেছে বড় প্রভাব। দেশটির অন্যতম প্রধান ব্যাংক, ব্যাংক অব ফ্রান্স বলছে বছরের তৃতীয় কোয়ার্টারে অর্থনীতি পরিধি বাড়তে পারে দশমিক দুই পাঁচ শতাংশ। পর্যটন খাতেও লেগেছে ইতিবাচক ছোঁয়া।

ফ্রান্সের পর্যটনমন্ত্রী অলিভিয়া গ্রেগর বলেছেন, ‘শুধু প্যারিসের জাদুঘর ও রেস্টুরেন্টগুলোতে বেড়েছে ২৫ শতাংশ দর্শনার্থী ও ভোজন রসিক।’

জনপ্রিয় ইভেন্ট ফুটবল এবং সেইলিংয়ের জন্য পর্যটকের ঢেউ লেগেছিল মার্শেইয়ে। একই চিত্র ছিল হ্যান্ডবল ও বাস্কেটবলের ভেন্যু লিঁলেও। অলিম্পিক গেমসের প্রথম সপ্তাহে এই দুই শহরে বিক্রি হয়েছে প্রায় দেড় মিলিয়ন টিকিট।

অলিম্পিক চলাকালে গত বছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বাড়ে পর্যটকের সংখ্যা, যা চাঙা করেছে দেশটির অর্থনীতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X