স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০২:০৪ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বোরকা পরেই কাঁপাচ্ছেন আমেরিকার মাঠ!

বোরকা পরে কোর্টে জামাদ ফিন নামের ২৩ বছর বয়সী তরুণী। ছবি: সংগৃহীত
বোরকা পরে কোর্টে জামাদ ফিন নামের ২৩ বছর বয়সী তরুণী। ছবি: সংগৃহীত

প্রতিভা হচ্ছে সাধনা, পরিশ্রম এবং প্রবল ইচ্ছাশক্তির সমন্বয়ে সেই মানসিক ও শারীরিক শক্তি, যা দিয়ে মানুষ অনেক কঠিন থেকে কঠিনতর কাজ সহজেই করে ফেলতে পারে। আর এই প্রতিভা থেকেই সৃজনশীলতার জন্ম।

প্রতিভা কখনো লুকিয়ে বা আটকে রাখা যায় না। কোনো না কোনোভাবে তা বেরিয়ে আসবেই। আর কখন কীভাবে তার বিচ্ছুরণ ঘটে, তা কেউ টের পায় না। না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে একটি স্কুল বাস্কেটবল টুর্নামেন্টে এক মুসলিম কন্যা কোর্টে নেমে জাদু দেখাতেই বাজিমাত!

জামাদ ফিন নামের ২৩ বছর বয়সী তরুণী বোরকা পরে কোর্টে নেমে একের পর এক বল বাস্কেট করছেন। তা দেখে হতবাক সবাই, কোথায় ছিলেন তিনি এত দিন? রক্ষণশীল পরিবারের মুসলিম কন্যা, তাও আবার বোরকা পরে, সকলের সামনে খেলবে, লাফাবে—কারই বা পছন্দ হয়।

আমেরিকায় বড় হওয়া এই সোমালিয়ান পাশে পেয়েছেন তার পরিবারকে। তাই তো মনের আনন্দে খেলে চলেছেন। এমনকি পুরুষদের সঙ্গেও পাল্লা দিয়ে কোর্টে নেমে বাস্কেট করছেন সহজাত ভঙ্গিতে।

জামাদ ফিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তার ভাতিজা। মুহূর্তের সারা বিশ্বে ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিও। এতে প্রকাশ পায় জামাদের প্রতিভা। তার বাসার সামনে হুমড়ি খেয়ে পড়েন গণমাধ্যমকর্মীরা। এক সাক্ষাৎকার তিনি জানান, মুসলিম নারী হিসেবে বাস্কেটবল খেলা তার জন্য চ্যালেঞ্জ ছিল।

তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই বাস্কেটবল পছন্দ করি। কিন্তু একজন মুসলিম নারী হিসেবে এই খেলার চ্যালেঞ্জগুলোর বিষয়ে পরামর্শ নেবে, এমন কেউ ছিল না আমার পাশে। তাই সবকিছু আমাকে করতে হয়েছিল। তবে বড় কথা, আমার পরিবার আমার সঙ্গে ছিল। তাই মাথার স্কার্ফ পরে বাস্কেটবল খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কারণ আমার ভালোবাসার জিনিসটাকে ছাড়তে চাইছিলাম না।

তিনি আরও বলেন, তিনি চান বিশ্বের বাকি নারীদেরও তাকে দেখে ভয় কেটে যাক, ‘আমাকে দেখে বিশ্বের বাকি নারীদের মধ্যে থেকে ভয় কেটে যাবে। আমি যদি পারি, তা হলে অন্যরা কেন পারবে না। আমি তো গৎবাঁধা জীবনের বাইরে গিয়ে সবার সামনে খেলতে পারছি, অন্যদের উৎসাহিত করতে পারছি, তা হলে অন্যরাও পারবে।’

সবচেয়ে বড় কথা, মুসলিম নারীদের সংস্কৃতি বজায় রেখে খেলে চলেছেন জামাদ। এমনকি তিনি মুসলিম ভাবধারাকে অসম্মান করেননি। জামাদ প্রমাণ করেছেন, ইচ্ছে থাকলে অসাধ্য সাধন করা যায়। এমনকি বোস্টনে চালু করেছেন নিজস্ব বাস্কেটবল ক্লিনিক। সেখানে ছেলেদের পাশাপাশি প্রশিক্ষণ নেন নারীরাও।

এটাকেই নিজের সার্থকতা হিসেবে দেখছেন তিনি, ‘এটাই সার্থকতা। আমার দেখাদেখি ইমানুয়েল কলেজে বহু মুসলিম মেয়ে বাস্কেটবল ছাড়াও নানা খেলার সঙ্গে যুক্ত হচ্ছে। ভালো লাগছে, আমার লড়াই অবশেষে সার্থকতা পেয়েছে।’

জামাদ আরও জানান, স্বভাবগতভাবে তিনি লাজুক। কিন্তু তিনি আরও বিখ্যাত হতে চান। তবে অব্যশই তা মুসলিম রীতি মেনেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১০

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১১

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১২

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৩

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৪

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৫

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৬

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৭

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৯

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

২০
X