ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মিডিয়া কাপ টেবিল টেনিসে স্বর্ণা ও নয়ন চ্যাম্পিয়ন

জয়ীদের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেয়া হচ্ছে। ছবি : সংগৃহীত।
জয়ীদের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেয়া হচ্ছে। ছবি : সংগৃহীত।

ওয়ালটন মিডিয়া কাপ টেবিল টেনিস প্রতিযোগিতা নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন নিউজ২৪-এর নওরীন স্বর্ণা। পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন খান নয়ন। দ্বৈতে চঞ্চল-রুমেল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জ্যোতির্ময়-নয়ন জুটি।

নারী এককে রানার-আপ হয়েছেন নিউজ২৪-এর ফাহমিদা হিমু, তৃতীয় হয়েছেন ভয়েজ অব এশিয়ার মাকসুদা লিসা, চতুর্থ জনকণ্ঠের স্বপ্না চক্রবর্তী।

পুরুষ এককে রানার-আপ হয়েছেন বিএসজেএর ওমর ফারুক। তৃতীয় হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির শাফাত। চতুর্থ যুগান্তরের জ্যোতি।

পুরুষ দ্বৈতে রানার্স-আপ হয়েছেন জনকণ্ঠের রুমেল খান ও কালবেলার মাহমুদুন্নবী চঞ্চল জুটি। তৃতীয় হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির শাফাত ও চ্যানেল আইর আবু তাহের জুটি। চতুর্থ হয়েছেন ঢাকা ট্রিবিউনের মুন ও বিএসজেএর ওমর ফারুক জুটি।

প্রতিটি ক্যাটাগরির চ্যাম্পিয়নদের ১৫ হাজার, রানার-আপদের আট হাজার, তৃতীয় স্থানধারীরা চার হাজার ও চতুর্থ স্থানধারীদের তিন হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়, সঙ্গে ছিল ট্রফিও।

শনিবার দুপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি ছিলেন আয়োজক কুইন অব হার্টসের ব্যবস্থাপনা পরিচালক বোরহান আজাদসহ অনেকে।

প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যানেল আই, ইন্ডিপেন্ডেন্ট টিভি, নিউজ২৪, দীপ্ত টিভি, জনকণ্ঠ, সমকাল, কালবেলা ও সংগ্রামসহ বিভিন্ন গণমাধ্যমের শতাধিক কর্মীরা অংশ নেন।

প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। সেগুলো হলো—পুরুষ একক, নারী একক ও পুরুষ দ্বৈত।

এই আয়োজনের সহযোগিতায় ছিল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। ইভেন্ট পার্টনার হিসেবে ছিল মার্সেল। আর অনলাইন পার্টনার ছিল রাইজিংবিডি ডটকম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১০

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১১

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১২

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৩

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৪

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৬

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৭

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৮

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৯

সরফরাজ হোসেনের কবিতা : নীল

২০
X