কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

হেলান দিয়ে ফোন চাপলেই পুরস্কার ৯০ হাজার টাকা!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আমাদের চারপাশে রয়েছে কত বিচিত্র লোকজন। এদের মধ্যে সারা দিন শুয়ে বসে থাকার মতো লোকের সংখ্যাও কম নয়। আর এভাবে করে যদি টাকা পাওয়া যায় তাহলে তো কথাই নেই। অবসরের মধ্যে টাকা কামাইয়ের এমন অদ্ভুত এক প্রতিযোগিতার আয়োজন করেছে মন্টিনিগ্রো।

জানা গেছে, দীর্ঘ ১২ বছর ধরে অলসদের নিয়ে এমন প্রতিযোগিতার আয়োজন করছে মন্টিনিগ্রোর ব্রেজনা অঞ্চল। যেখানে শুয়ে বসে থেকেই কামায় করা যাবে ৯০ হাজার টাকা। আর প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘ফেস্টিভ্যাল অফ লেজ়িনেস’।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এ প্রতিযোগিতার বিষয় হলো কে কতক্ষণ হেলান দিয়ে বসে থাকতে পারেন। এখানে অংশ নিয়ে চাইলে হেলান দিয়ে ঘুমানোও যাবে। তবে কোনো কাজ করা যাবে না। ফোন চাপাচাপিতেও নেই কোনো বাধানিষেধ। চলতি বছরের ২১ আগস্ট এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে এখনও চার প্রতিযোগী টিকে রয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে বাদ পড়েছেন ১৮ জন।

প্রতিযোগিতার অংশ হিসেবে এসব প্রতিযোগীরা পর্দা টানানো একটি ঘরে রয়েছেন। যেখানে প্রতিদিন আট ঘণ্টা বসে থাকতে হয় প্রতিযোগীদের। এ ছাড়া ফোন ব্যবহার ও বই পড়ার সুবিধা রয়েছে। এখন এ প্রতিযোগিতায় আট ঘণ্টা বসে থাকতে হলেও আগে ২৪ ঘণ্টা বসে থাকা লাগত।

অলসদের নিয়ে এ অদ্ভুত প্রতিযোগিতায় স্থানীয় বাসিন্দা ছাড়াও সার্বিয়া, রাশিয়া ও ইউক্রেন থেকেও অংশগ্রহণকারীরা যোগ দিয়েছেন। তবে কার হাতে উঠবে সেরা অলসের পুরস্কার, তা জানতে এখনও অপেক্ষা করতে হবে কিছু দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X