কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘টাইপ সি’ চার্জার নিয়ে উন্মুক্ত হলো আইফোন ১৫

আইফোন ১৫ সিরিজ উন্মোচন। ছবি : সংগৃহীত
আইফোন ১৫ সিরিজ উন্মোচন। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ‘টাইপ সি’ চার্জার নিয়ে আইফোনপ্রেমীদের জন্য উন্মুক্ত হলো প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ফ্ল্যাগশিপ পণ্য আইফোনের ১৫ সিরিজ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দপ্তরে আইফোন ১৫ সিরিজের মডেলগুলো উন্মোচন করা হয়। এ ছাড়া, অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২-ও উন্মোচন করা হয়। অ্যাপল পার্কে অনুষ্ঠিত এই ইভেন্টের লাইভ স্ট্রিম করেছে অ্যাপল টিভি অ্যাপ।

অ্যাপল জানিয়েছে, আইফোনের নতুন মডেলগুলোতে বিশ্বজনীন টাইপ সি চার্জার ব্যবহার করা যাবে। দীর্ঘদিন ধরে আইফোনে টাইপ সি চার্জার যোগ করার দাবি জানিয়ে আসছিলেন অ্যাপলের ব্যবহারকারীরা। অবশেষে আইফোন ১৫-তে সেই চার্জার যুক্ত করল অ্যাপল।

ওয়ান্ডারলাস্ট ইভেন্টে ‘অ্যাপল আইফোন প্রো সিরিজ’ লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। এই সিরিজের অধীনে চারটি মডেল বাজারে এসেছে– আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স। এই চারটি মডেলেই ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে অর্থাৎ, অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েই এখন চার্জ হবে আইফোন।

জানা গেছে, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটির প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। গত বছর আইফোন ১৪ প্রোর মডেলে যে হার্ডওয়্যার ব্যবহার করেছিল অ্যাপল, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটিতে একই হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। শুধু ক্যামেরা অ্যাপে নতুন টেলিফটো অপশন ব্যবহার করা হয়েছে।

আইফোন ১৫ প্রো ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে। আর, আইফোন ১৫ প্রো ম্যাক্সের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য শুরু হয়েছে ১,১৯৯ ডলার থেকে। এই ফোন দুটি বাহারি কালারে বাজারে পাওয়া যাবে।

পুরো বিশ্বে রয়েছে আইফোন নিয়ে বাড়তি এক উন্মাদনা। এবার অ্যাপল একসঙ্গে বাজারে এনেছে এই নতুন সিরিজের চারটি মডেল। যেগুলো আগের মডেল থেকে অনেক উন্নত।

কালবেলা/এমএ/বিএনএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১০

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১১

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১২

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৫

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৬

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১৯

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

২০
X