কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্রোম ব্রাউজারে ভয়ংকর ত্রুটির সন্ধান, যেভাবে রাখতে হবে নিরাপদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্রোম ব্রাউজারে থাকা ভয়ংকর এক নিরাপত্তাত্রুটির সন্ধান মিলেছে। ‘জিরো ডে’ ঘরানার এ ত্রুটি কাজে লাগিয়ে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের সময় গোপনে ব্যবহারকারীদের কম্পিউটারে কোড যুক্ত করে নজরদারি চালাতে পারে সাইবার অপরাধীরা।

এই ত্রুটি সমাধানে ক্রোম ব্রাউজারের নতুন নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করতে যাচ্ছে গুগল।

গুগল জানিয়েছে, ‘সিভিই-২০২৫-৬৫৫৪’ নামের জিরো ডে ঘরানার নিরাপত্তাত্রুটি শনাক্ত করেছে গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ। গত ২৫ জুন শনাক্তের পর এই ত্রুটিকে উচ্চমাত্রার ত্রুটি হিসেবে চিহ্নিত করে সমাধান করার চেষ্টা চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই এর সমাধান করে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করা হবে।

সাইবার হামলা থেকে রক্ষা পেতে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স সিস্টেমে চলা যন্ত্রে দ্রুত হালনাগাদ নিরাপত্তা প্যাঁচটি ব্যবহার করতে হবে বলেও জানায় বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগল।

গুগলের তথ্যমতে, সিভিই-২০২৫-৬৫৫৪ ত্রুটিটি কাজে লাগিয়ে কম্পিউটারে ম্যালওয়্যারের মাধ্যমে নতুন কোডযুক্ত করা যায়। এর ফলে দূর থেকে গোপনে কম্পিউটারে থাকা তথ্য ও ছবি সংগ্রহ করা সম্ভব। আর তাই নিরাপদ থাকতে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্তের পরপরই ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের নিরাপদে রাখতে নিয়মিত ব্রাউজারের নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করে গুগল। কিন্তু জিরো ডে নিরাপত্তাত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। ফলে চাইলেও দ্রুত নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করা সম্ভব হয় না।

তাই প্যাঁচ উন্মুক্তের আগে সাইবার অপরাধীরা যদি কোনো ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়।

সূত্র : গ্যাজেটস ৩৬০

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X