কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০১:১৫ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

টিকটকে সন্তানদের নিরাপত্তায় এলো নতুন ফিচার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টিকটক ব্যবহার করছে আপনার সন্তান? চিন্তায় আছেন সে কী দেখছে, কী করছে, বা কার সঙ্গে কথা বলছে? এবার সেই চিন্তা কিছুটা হলেও কমতে পারে। টিকটক এনেছে নতুন কিছু সুবিধা, যার মাধ্যমে অভিভাবকরা আরও ভালোভাবে সন্তানের অ্যাকাউন্ট নজরে রাখতে পারবেন। পাশাপাশি কনটেন্ট নির্মাতাদের জন্যও এসেছে বেশ কিছু নতুন ও কার্যকর ফিচার।

‘ফ্যামিলি পেয়ারিং’-এ নতুন নিয়ন্ত্রণ সুবিধা

টিকটকের ‘ফ্যামিলি পেয়ারিং’ ফিচারটি আগেই ছিল, যেখানে অভিভাবকরা সন্তানের অ্যাকাউন্টের সঙ্গে নিজেদের অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন। এবার সেখানে এসেছে আরও কড়া নিয়ন্ত্রণের সুযোগ।

- অভিভাবকরা এখন সন্তানের জন্য নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারবেন। ব্লক করা অ্যাকাউন্টগুলো সন্তানের ভিডিও দেখতে বা যোগাযোগ করতে পারবে না।

- সন্তান যদি কোনো ভিডিও বা ছবি পাবলিক করে আপলোড করে, সঙ্গে সঙ্গে অভিভাবকের ফোনে চলে যাবে একটি নোটিফিকেশন। এতে সন্তানকে থামিয়ে না দিয়েই আপনি সচেতন থাকতে পারবেন।

- ১৬-১৭ বছর বয়সী টিনএজারদের প্রাইভেসি সেটিংও দেখা যাবে—যেমন, কনটেন্ট ডাউনলোড চালু আছে কি না বা তাদের ফলোয়ার লিস্ট পাবলিক কি না।

নিরাপদ কনটেন্টের জন্য ‘ক্রিয়েটর কেয়ার মুড’

টিকটকে যারা কনটেন্ট তৈরি করেন, তাদের জন্য এসেছে ‘ক্রিয়েটর কেয়ার মুড’। এটি ব্যবহার করলে:

- আপত্তিকর বা বাজে মন্তব্যগুলো স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার হয়ে যাবে।

- রিপোর্ট করা বা মুছে ফেলা কমেন্টকারীদের ভবিষ্যতের মন্তব্যও ব্লক হয়ে যাবে।

- লাইভ চলাকালে কিছু নির্দিষ্ট শব্দ ব্লক করে রাখা যাবে, কেউ সেই শব্দ লিখলে তাকে অস্থায়ীভাবে মিউটও করা যাবে।

নতুন ইনবক্স ও চ্যাট ফিচার

কনটেন্ট নির্মাতাদের জন্য থাকছে:

- ক্রিয়েটর ইনবক্স, যেখানে থাকবে ‘আনরিড’ এবং ‘স্টার চিহ্নিত’ মেসেজ আলাদা করে রাখার সুবিধা।

- কাস্টম রিপ্লাই ফিচার, যেটি দিয়ে দ্রুত উত্তর দেওয়া যাবে।

- ক্রিয়েটর চ্যাট রুম, যেখানে ফলোয়ারদের সঙ্গে সরাসরি চ্যাট করা যাবে (শর্ত: নির্মাতার বয়স ১৮+ এবং ফলোয়ার ১০ হাজারের বেশি হতে হবে)।

পোস্ট করার আগেই চেক করুন কনটেন্ট

‘কনটেন্ট চেক লাইট’ নামের নতুন একটি ফিচার দিয়ে পোস্ট দেওয়ার আগে দেখা যাবে কনটেন্টটি For You ফিডের জন্য উপযুক্ত কি না। ভবিষ্যতে এটি আরও উন্নত হবে এবং কমিউনিটি গাইডলাইনের সঙ্গে মিলিয়ে কনটেন্ট যাচাইয়ের সুযোগও দেবে।

মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিচ্ছে টিকটক

টিকটক এবার ব্যবহারকারীদের ডিজিটাল লাইফ ব্যালান্স রাখতে শুরু করেছে ‘ওয়েলবিয়িং মিশন’ নামের উদ্যোগ। এতে:

- থাকবে ছোট কুইজ আর ফ্ল্যাশ কার্ড

- মিশন শেষ করলে মিলবে ডিজিটাল ব্যাজ

- পাশাপাশি আসছে নতুন ‘ওয়েলবিয়িং এক্সপেরিয়েন্স’ যেখানে স্ক্রিন টাইম রিপোর্ট, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ও মন শান্ত করার অডিও থাকবে

টিকটক বলছে, তারা এখন এমন একটি ডিজিটাল পরিবেশ তৈরি করতে চায় যেখানে কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং কনটেন্ট নির্মাতারাও পাবেন নিরাপদ ও ইতিবাচক অভিজ্ঞতা তৈরির জন্য দরকারি টুলস।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

হজে বিমান ভাড়া কমল

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১০

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১১

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১২

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৩

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১৪

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১৫

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১৬

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১৭

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

১৮

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৯

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

২০
X