কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

১০ মাসে ১৪৩১ লিংক অপসারণে বিটিআরসিকে অনুরোধ : পলক 

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পুরোনো ছবি
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পুরোনো ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে গত ১০ মাসে প্রকাশিত ১ হাজার ৪৩১টি লিংক অপসারণের জন্য বিটিআরসিকে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ রোববার জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটক, ম্যাসেঞ্জার, ইউটিউব ইত্যাদি নিয়মিতভাবে মনিটর করা হয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ১২০টি উদ্ভূত সাইবার হুমকির বিপরীতে অ্যালার্ট পাঠানো হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের গৃহীত কার্যক্রমসংক্রান্ত প্রতিবেদন প্রতি মাসে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা এজেন্সির উদ্যোগে ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত সাড়ে সাত হাজার ব্যক্তিকে সাইবার সিকিউরিটির বিষয়ে সচেতনতামূলক সেমিনার/প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সচেতন করা হয়েছে।

নোয়াখালী-৩ আসনের এমপি মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, টেলিটকের নেটওয়ার্ক উন্নয়ন ও ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে এরই মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে ২ হাজার ২০৪ কোটি টাকা জিওবি অর্থায়নে ‘গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ফাইভ-জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে ৩ হাজার নতুন বিটিএস সাইট স্থাপন বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে টেলিটকের বিটিএস সংখ্যা সাড়ে ৮ হাজারে উন্নীত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X