কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গ্রুপ চ্যাটিংয়ের জন্য নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেসেজিংয়ের ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ফিচার যেখানে চ্যাট লিস্ট কাস্টম করা যাবে। যার মাধ্যমে পছন্দমতো হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপকে বা গুরুত্ব অনুযায়ী নির্দিষ্ট কোনো কথোপকথন বাছাই করে চোখের সামনেও রাখা যাবে। মলূত গ্রুপ চ্যাটে বাড়তি সুবিধা দেবে এই নতুন ফিচার।

এর আগেও হোয়াটস‌অ্যাপ ‘আনরিড’, ‘ফেভারিট’, ‘গ্রুপ’ নামে কয়েকটি ফিচার নিয়ে এসেছিল। যে মেসেজগুলো পড়া হয়নি সেগুলো আলাদা করে ‘আনরিড’ অপশনে পাওয়া যাবে। আবার যার সঙ্গে বেশি চ্যাট করেন, সেই প্রোফাইলটিকে ‘ফেভারিট’ অপশনে রেখে দেওয়া যাবে যাতে খোঁজাখুঁজি না করতে হয়। এবার এই অপশনগুলোকেই এক সঙ্গে আনতেই নতুন ফিচার কাস্টম চ্যাট লিস্ট।

হোয়াটস‌অ্যাপ কিছু দিন আগেই ‘আনরিড’, ‘ফেভারিট’, ‘গ্রুপ’ নামে কয়েকটি ফিচার নিয়ে এসেছিল। যে মেসেজগুলো পড়া হয়নি সেগুলো আলাদা করে ‘আনরিড’ অপশনে পাওয়া যায়। আবার যার সাথে বেশি চ্যাট করেন, সেই প্রোফাইলটিকে ‘ফেভারিট’ অপশনে রেখে দেওয়া যাবে যাতে খোঁজাখুঁজি না করতে হয়। এবার এই অপশনগুলোকেই এক সঙ্গে যুক্ত হচ্ছে নতুন ফিচার কাস্টম চ্যাট লিস্ট।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারের ব্যবহারে গ্রাহকেরা নিজেদের চ্যাটকে কয়েকটি ভাগে আলাদা করে নিতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘কর্মক্ষেত্র’, ‘বন্ধুবান্ধব’ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে তা ভাগ করা যাবে। ফলে বহু চ্যাটের মধ্যে থেকে আলাদা করে খোঁজার প্রয়োজন হবে না।

কাস্টম লিস্ট ফিচারে গ্রাহকেরা ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি পছন্দের একাধিক গ্রুপকেও তালিকাভুক্ত করতে পারবেন। সেগুলো পিন টু টপ বা একেবারে চোখের সামনে রেখে দেওয়ার সুবিধাও পাবেন।

চলুন জেনে নেওয়া যাক যেভাবে কাস্টম লিস্ট করবেন

১. প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করুন। ২. হোয়াটসঅ্যাপের ওপরে ডান দিকে একটি যোগ চিহ্ন আসবে। সেটিতে ক্লিক করলে অর্গাইনজ ইওর চ্যাট বলে একটি পপআপ দেখাবে। সেখানে ক্লিক করুন। ৩. ক্যাটাগরি দেখে পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন। ৪. যদি কোনো চ্যাট আলাদা করে চোখের সামনে রাখতে হয়, তাহলে অ্যাড পিপল অর গ্রপ অপশনে গিয়ে নির্দিষ্ট কোনো প্রোফাইল বা চ্যাট বাছাই করে একেবারে উপরের সারিতে রেখে দিতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X