কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০১:০২ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

বিদেশি নম্বর থেকে আসা ফোনকল ধরলেই বিপদ, কীভাবে নিরাপদ থাকবেন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সম্প্রতি অনেকেই এমন কিছু অচেনা বিদেশি নম্বর থেকে ফোন পাচ্ছেন, যেখান থেকে কখনো কোনো যোগাযোগ আসার কথা নয়। এসব নম্বরের বেশিরভাগই আসছে যুক্তরাষ্ট্র, ইরান, ওমান, পাকিস্তান, ইন্দোনেশিয়া বা ভিয়েতনামের মতো দেশ থেকে। ফোন ধরার পরও কেউ কথা বলেন না, আবার কখনো লোভনীয় চাকরি, লটারি জেতা বা উপহার পাওয়ার মতো প্রলোভন দেখিয়ে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কল মূলত প্রতারকচক্রের কাজ। ফোন রিসিভ করলেই তারা নানা ধরনের মিষ্টি কথার মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংকের তথ্য বা সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড জেনে নেয়ার চেষ্টা করে। একবার যদি কোনোভাবে এই তথ্যগুলো তাদের হাতে চলে যায়, তাহলে আপনার টাকা, অ্যাকাউন্ট বা পরিচয় ঝুঁকিতে পড়ে যেতে পারে।

কীভাবে প্রতারণা চালায় তারা?

প্রথমে একটি মিসড কল দেয়, যেন আপনি কল ব্যাক করেন। কখনও কুরিয়ার সার্ভিস, চাকরিদাতা প্রতিষ্ঠান বা ব্যাংকের নাম ব্যবহার করে তথ্য চায়। মাঝে মাঝে ফোন না করে মেসেজ পাঠায়, যাতে একটি লিংকে ক্লিক করতে বলা হয়। এই লিংকে ক্লিক করলেই ডিভাইস হ্যাক হওয়ার ঝুঁকি থাকে।

সব ফোন যে ভুয়া, তা নয়

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, সব বিদেশি ফোনই যে প্রতারণামূলক, তা নয়। প্রবাসে থাকা আত্মীয়স্বজন বা বন্ধুরাও ফোন করতে পারেন, যা স্বাভাবিক ও বৈধ যোগাযোগ। তবে প্রতারকদের ফোনগুলো সাধারণত একটি নির্দিষ্ট প্যাটার্নে আসে এবং তাতে চাপ সৃষ্টি করে তথ্য নেওয়ার চেষ্টা করা হয়।

বিশেষ সতর্কতা যেসব নম্বর থেকে ফোন এলে

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু নির্দিষ্ট দেশের কোড ব্যবহার করে প্রতারকরা বেশি ফোন করে। এসব কোড হলো:

পাকিস্তান (পিকে +৯২)

ভিয়েতনাম (ভিএন +৮৪)

ইন্দোনেশিয়া (আইডি +৬২)

যুক্তরাষ্ট্র (ইউএস +১)

ইরান (আইআর +৯৮)

এই কোডযুক্ত নম্বর থেকে বারবার ফোন এলে ধরে নিতে হবে যে, আপনার মোবাইল নম্বরটি কোনোভাবে অনলাইনে ছড়িয়ে গেছে।

কী করবেন নিরাপদ থাকতে?

- অচেনা বিদেশি নম্বর থেকে ফোন এলে না ধরাই ভালো।

- ট্রু-কলার অ্যাপের মাধ্যমে নম্বর যাচাই করে নিন।

- সন্দেহজনক নম্বরগুলো ব্লক করে দিন।

- ব্যাংক বা ব্যক্তিগত তথ্য ফোনে শেয়ার করবেন না।

- ভুয়া লিংকে ক্লিক না করে সরাসরি ডিলিট করে দিন।

প্রযুক্তির এই যুগে প্রতারণার ধরনও বদলে গেছে। এখন আর ছিনতাই বা জালিয়াতির জন্য আপনাকে রাস্তায় নামতে হয় না। একটি ফোন কলেই ফাঁদে ফেলা সম্ভব যে কাউকে। তাই সচেতন থাকুন, সতর্ক থাকুন। নিজের পাশাপাশি পরিবার ও পরিচিতজনদেরও সতর্ক করুন।

আপনার একটি সাবধানতা বাঁচাতে পারে অনেক বড় ক্ষতি থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X