বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৯:২৬ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

দ. আফ্রিকায় গ্যাস লিকেজে ১৬ জনের মৃত্যু

বুধবার রাতে বক্সবার্গের একটি বসতিতে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
বুধবার রাতে বক্সবার্গের একটি বসতিতে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সন্দেহজনক বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিকেজ হয়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

গতকাল বুধবার রাতে জোহানেসবার্গ শহরের উপকণ্ঠে বক্সবার্গের একটি অবৈধ বসতিতে এ দুর্ঘটনা ঘটে। বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে।

একুরহুলেনি পৌরসভার জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম এনটলাদি বলেন, অ্যাঞ্জেলো ক্যাম্পের একটি সিলিন্ডার থেকে এ গ্যাস লিকেজ হয়েছে। স্থানীয় সময় রাত ৮টার দিকে আমাদের অবহিত করা হয়। শুরুতে গ্যাস বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হলেও ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকর্মীরা বুঝতে পারেন, বিস্ফোরণ নয়, বরং বিষাক্ত গ্যাস লিকেজ থেকে এত মানুষের মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে এ ঘটনায় ২৪ জনের মৃত্যু হয় বলে জানানো হয়। তবে পরে গাউতেং প্রদেশের প্রধান পানিয়াজা লেসুফি জানান, ১৬ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘এটা সুখকর কোনো দৃশ্য নয়। এটা বেদনাদায়ক।’

উইলিয়াম এনটলাদি সরকারি সম্প্রচারমাধ্যম সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশনকে বলেন, অবৈধ স্বর্ণখনির সঙ্গে এর সংযোগ থাকতে পারে। অবৈধ খনি শ্রমিকরা বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস ব্যবহার করে থাকেন। পরিত্যক্ত খনি থেকে মাটি চুরি করে এনে এ গ্যাসের মাধ্যমে মাটি থেকে স্বর্ণের ছোট ছোট দানা খুঁজে বের করেন তা‌রা।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি। এনটলাদি বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। তদন্তকারীরা মৃতদের পরিচয় শনাক্তে রাতভর কাজ করেছেন।

মাত্র ছয় মাস আগেই জোহানেসবার্গে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে ৪১ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার ক্ষত না সারতেই আবারও এ গ্যাস লিকেজের ঘটনা ঘটল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X