কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১০:৪৫ এএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

হাঙরের আক্রমণে রুশ নাগরিকের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিসরে হাঙরের আক্রমণে এক রুশ নাগরিক নিহত হয়েছেন। হুরঘাদা শহরে লোহিত সাগরের তীরে একটি রিসোর্টের পাশে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৮ জুন) দেশটির পরিবেশ মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে জানায়, একটি টাইগার শার্কের আক্রমণে হুরঘাদা এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ ঘটনার পর কর্তৃপক্ষ সাগরের ৭৪ কিলোমিটার এলাকায় প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। নির্দেশনা অনুযায়ী উপকূলরেখায় সাঁতার কাটাসহ অন্যান্য খেলাধুলা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

হাঙরের হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, একজন ব্যক্তিকে হাঙর আক্রমণ করছে। ওই ব্যক্তি বাঁচার জন্য হাত-পা ছুঁড়ছেন। এক সময় লোকটিকে টেনে পানির নিচে নিয়ে যায় হাঙর।

এদিকে পরিবেশ মন্ত্রণালয় আরও জানায়, তারা হাঙরটিকে ধরেছে। হাঙরটি কেন আক্রমণ করল তা জানতে সেটিকে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে।

নিহত ব্যক্তি রাশিয়ান নাগরিক বলে নিশ্চিত করেছে হুরঘাদা রুশ দূতাবাস। তবে তার নাম জানানো হয়নি। রুশ কনসাল জেনারেল ভিক্টর ভরপায়েভ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসকে জানান, মিসরীয় কর্তৃপক্ষ ১৯৯৯ সালে জন্ম নেওয়া এক রুশ নাগরিকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে।

ভরপায়েভ আরও জানান, হাঙরের হামলার শিকার ব্যক্তি পর্যটক নন। তিনি মিসরের স্থায়ী বাসিন্দা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X