কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১২:৫০ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

সুদানে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি

সুদানের খার্তুম শহরে জায়গায় জায়গায় আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত
সুদানের খার্তুম শহরে জায়গায় জায়গায় আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত

সুদানে যুদ্ধরত সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ২৪ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে যুদ্ধবিরতির সময় শুরু হবে বলে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৯ জুন) নিশ্চিত করেছে।

সম্প্রতি বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টার পর সুদানের সেনাবাহিনীর সঙ্গে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যস্ততায় উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, এর আগে বেশ কয়েকবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে দুই পক্ষই শর্তভঙ্গ করেছে। তবে এবার তারা আন্দোলন, বিমান বা ড্রোন ব্যবহার, বিমান হামলা, আর্টিলারি স্ট্রাইক থেকে বিরত থাকবে। যুদ্ধবিরতির সময় নিরবচ্ছিন্ন চলাচল এবং মানবিক সহায়তা প্রদানের সহায়তা করতে রাজি হয়েছে বিবাদমান দুই পক্ষ।

মধ্যস্থতাকারীরা বলেন, যুদ্ধের ভয়াবহতার মানবতার যে সংকট তৈরি হয়েছে তাতে ছেদ ফেলতেই যুদ্ধবিরতির প্রস্তাবনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনী যুদ্ধবিরতির প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছে। তবে আরএসএফের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে যুদ্ধবিরতিতে বিন্দুমাত্র ভরসা নেই খার্তুমের অধিবাসীদের। তাদের আশঙ্কা, শনিবারের জন্য যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে তা এর আগের বারের মতই ভঙ্গ করা হবে।

আল-জাজিরার সাংবাদিক হিবা মরগান জানান, জরুরি প্রয়োজনে মানবিক সাহায্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই যুদ্ধবিরতি দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে কারো আস্থা নেই যুদ্ধবিরতিতে। তাদের ধারণা, দুই পক্ষই খুব শীঘ্রই আবার যুদ্ধে জড়াবে।

জাতিসংঘ বলছে, সুদানের অর্ধেকের বেশি (প্রায় আড়াই কোটি) মানুষ এখন যুদ্ধের কারণে মানবিক সংকটের ভেতর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৮৮ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১০

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১১

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১২

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৩

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৪

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৬

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৭

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৮

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৯

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

২০
X