কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৪:১০ এএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত ৯

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন দেশটির নিরাপত্তাকর্মীরা। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন দেশটির নিরাপত্তাকর্মীরা। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ সময় আরও শতাধিক লোক আহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলের একটি মার্কেটে বিস্ফোরণে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় গভর্নর শানোন পাঙ্গাকসন বার্তা সংস্থা এএফপিকে জানান, স্থানীয় সময় দুপুর ৩টায় মালয়েশিয়ার সীমান্তবর্তী সুঙ্গাই কলক এলাকায় ভবনের নির্মাণকাজের জেরে এ বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন : নির্বাসন কাটিয়ে দেশে ফিরছেন সাবেক থাই প্রধানমন্ত্রী

শানোন পাঙ্গাকসন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্টিলের ঝালাইয়ের কাজ চলাকালে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর সেখান থেকে ধোঁয়া উড়ছে। এই বিস্ফোরণে বিভিন্ন দোকান, বাড়ি ও যানবাহন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি ঘরের ছাদ উড়ে গেছে।

শিকসান তাইসেন নামের এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, বিস্ফোরণের সময় তিনি ১০০ মিটার (৩৩০ ফুট) দুরে ছিলেন।

তিনি বলেন, আমি ঘরে ছিলাম। হঠ্যাৎ বিকট শব্দ শুনলাম আর সঙ্গে সঙ্গে পুরো বাড়ি কেঁপে উঠলো। আমি বাইরে গিয়ে দেখি মার্কেটটি ধসে পড়ছে এবং চারিদিকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

উল্লেখ্য, থাইল্যান্ডে নির্মাণাধীন ভবনের নিরাপত্তা ত্রুটি স্বাভাবিক ঘটনা। যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত মাসে ব্যাংককে নির্মাণাধীন একটি সেতু ধসে দুজন নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X