কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১১:১৪ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৩ জানুয়ারি) দেশটির দক্ষিণে কিউশু অঞ্চলে স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩৬ কিলোমিটার গভীরে। এ শক্তিশালী কম্পনের পরপরই উপকূলীয় এলাকাগুলোতে এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়। যদিও তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং এপির প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পের মাত্রা নিয়ে কিছুটা ভিন্নতা থাকলেও জাপানের আবহাওয়া সংস্থা এটি ৬.৯ বলে নিশ্চিত করেছে।

ভূমিকম্পের পর সামাজিক মাধ্যম এক্সে জাপানের আবহাওয়া সংস্থা স্থানীয় জনগণকে উপকূলীয় এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। সতর্কতা প্রত্যাহার না করা পর্যন্ত সমুদ্র এবং নদীর কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, জাপান টেলিভিশন এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়াজাকি বন্দরে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। কিউশু অঞ্চলে একজন ব্যক্তি সিঁড়ি থেকে পড়ে সামান্য আহত হয়েছেন। তবে বিদ্যুৎ ব্যবস্থা সচল থাকায় জনজীবনে বড় ধরনের ব্যাঘাত ঘটেনি।

প্রসঙ্গত, জাপান ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটি নিয়মিত ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

‘লটকনের রাজধানী’ নরসিংদী / বাম্পার ফলনে চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি

লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সময়সূচি চায় ইরান 

১০

ব্রাজিলের ক্লাবে ফেরার ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার ফুটবলার

১১

জাতীয় ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১২

পর্দার গল্পে নিজের জীবনের ছায়া, আবেগে ভেঙে পড়লেন মিম

১৩

২৪ ঘণ্টার ২২ ঘণ্টাই লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

১৪

এবার নিজেদের ‘বেঞ্চ পাওয়ার’ দেখালেন স্কালোনি

১৫

আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ভাইরাল আজাদ মেম্বার গ্রেপ্তার

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করার নির্দেশ মোজতবা খামেনির

১৭

আষাঢ়ের আবহে ‘মেঘ’ নিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা

১৮

সুইমিংপুল নেই, তবু আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা

১৯

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই প্রধান শিক্ষিকাকে তলব

২০
X