কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের সাত হেলিকপ্টার ফিরে পেল যুক্তরাষ্ট্র

সামরিক হেলিকপ্টার। ছবি : সংগৃহীত
সামরিক হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া ৭টি সামরিক হেলিকপ্টার ফিরে পেয়েছে যুক্তরাষ্ট্র। সেন্ট্রাল এশিয়ার দেশ উজবেকিস্তানে এসব হেলিকপ্টার রাখা হয়েছিল। পরে এগুলো যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দিয়েছে দেশটি।

সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে তালেবান যোদ্ধারা কাবুল অভিমুখে অগ্রসর হলে আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে যান। এ সময় প্রতিবেশী দেশ উজবেকিস্তানে দেশটির বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার ও যুদ্ধবিমান নিয়ে যাওয়া হয়। এরমধ্যে ৭টি ব্ল্যাক হক হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের কাছে তুলে দিয়েছে দেশটি।

ডন জানিয়েছে, হেলিকপ্টারগুলো আফগানিস্তানে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে কাবুল। অন্যদিকে আমেরিকার অস্ত্রগুলো তাদের ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে তালেবান সরকারকে উৎখাত করা হয়। এরপর গত দুই দশক ধরে আফগানিস্তানের সেনাবাহিনীর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র।

তাসখন্দে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, আমরা ৭টি সামরিক হেলিকপ্টার উদ্ধার করেছি।

সংবাদমাধ্যম জানিয়েছে, ঘানি সরকারের পতনের সময় ৪৬টি বিমান ও হেলিকপ্টার উজবেকিস্তানে নিয়ে যাওয়া হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তালেবান সরকারের আগে অফগানিস্তানের ১৬৪টি সামরিক বিমান ছিল। তবে বর্তমানে ৮১টি তাদের দখলে রয়েছে।

দেশটির সামরিক বিশেষজ্ঞ হাদি কুরাইশি বলেন, কাবুলের উচিত ছিল উজবেকিস্তানের সঙ্গে চুক্তি করা। কিন্তু তারা তা করেনি। ফলে তাদের সম্পত্তি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১১

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১২

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১৩

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

১৪

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

১৫

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১৬

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

১৭

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

১৮

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

১৯

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

২০
X