কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-দ.কোরিয়ার সামরিক মহড়ায় উ.কোরিয়ার হ্যাকারদের হানা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

উত্তর কোরিয়ার হ্যাকাররা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে নিশানা করেছে বলে দাবি করেছে দক্ষিণের পুলিশ। আজ রোববার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আগামীকাল সোমবার উলচি ফ্রিডম গার্ডিয়ান নামে ১১ দিনের গ্রীষ্মকালীন যৌথ সামরিক মহড়া শুরু করবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই মহড়ার লক্ষ্য উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়ানো।

তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার বিরোধিতা করে আসছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলছে, এসব মহড়ার নামে তাদের দেশে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

দক্ষিণের পুলিশ বলছে, এই হ্যাকারদের গ্রুপের সঙ্গে উত্তর কোরিয়ার সরকারের মদদপুষ্ট হ্যাকারদের গ্রুপ কিমসুকির যোগাযোগ থাকতে পারে। তারা দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ মহড়ার যুদ্ধ সিমুলেশন সেন্টারে কর্মরত ঠিকাদারদের ইমেলের মাধ্যমে হ্যাক করে থাকে। তবে এবার কোনো ধরনের সামরিক তথ্য চুরি যায়নি।

দক্ষিণের সামরিক তথ্য হাতিয়ে নিতে অনেক দিন ধরেই স্পিয়ার-ফিশিং ইমেলের মাধ্যমে চেষ্টা করে আসছে কিমসুকি গ্রুপের হ্যাকাররা। তবে এসব সাইবার হামলায় নিজেদের সংশ্লিষ্টতা বরাবর অস্বীকার করে আসছে উত্তর কোরিয়ার সরকার।

এর আগে সম্প্রতি উত্তর কোরিয়ার হ্যাকারদের একটি এলিট গ্রুপ রাশিয়ার এক শীর্ষ ক্ষেপণাস্ত্র নির্মাতা কোম্পানির কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করে বলে খবর আসে। গত বছর অন্তত পাঁচ মাস ধরে তারা এই হ্যাকিং কার্যক্রম চালায় বলে জানায় রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X