কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আরেক দেশকে নিয়ে ‘বিশাল যুদ্ধ মহড়ায়’ যুক্তরাষ্ট্র

সমুদ্রে মহড়া। ছবি : সংগৃহীত
সমুদ্রে মহড়া। ছবি : সংগৃহীত

আরেক দেশকে নিয়ে বিশাল যুদ্ধ মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের ১৪ হাজারের বেশি সেনা নিয়ে শুরু হওয়া এ মহড়া আগামী ৯ মে পর্যন্ত চলবে।

সোমবার (২১ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে। বালিকাতান নামের এ মহড়ার অর্থ অর্থাৎ কাঁধে কাঁধ মেলানো। এতে অংশ নিয়েছে ১৪ হাজারের বেশি ফিলিপিনো ও মার্কিন সেনা। আগামী ৯ মে পর্যন্ত এ মহড়া চলবে। এটি দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

চলতি বছরের মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের উচ্চক্ষমতা সম্পন্ন নেমেসিস অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র সিস্টেম ও হিমারস রকেট লঞ্চার, যা সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ। ফিলিপাইনও এবার তার লাইভ ফায়ার (সরাসরি গোলাবর্ষণ) অনুশীলনে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করবে।

মার্কিন পক্ষের মহড়া পরিচালক লেফটেন্যান্ট জেনারেল জেমস গ্লিন জানান, এ বছরের মহড়াটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরীক্ষার মতো, যেখানে উভয় দেশের সামরিক ক্ষমতা একাধিক চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পরিমাপ করা হবে। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিরোধ, সমুদ্রপথে আক্রমণ প্রতিরোধ এবং একটি পুরনো ফিলিপাইনি নৌযান ডুবিয়ে দেওয়ার মহড়া।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর মহড়ায় ৯ হাজার মার্কিন এবং ৫ হাজার ফিলিপিনো সেনা অংশ নিচ্ছেন। এছাড়া অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার ছোট ছোট দল অংশ নিচ্ছে। মহড়ায় ১৬টি দেশ পর্যবেক্ষক হিসেবে মহড়ায় যুক্ত হয়েছে।

মহড়ার সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, তাইওয়ান ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে যে কোনো দেশ যদি সামরিক মোতায়েন বাড়ায় বা উত্তেজনা উস্কে দেয়, চীন তা দৃঢ়ভাবে বিরোধিতা করবে। তিনি হুঁশিয়ারি দেন, যারা আগুন নিয়ে খেলবে, তারা নিজেরাই পুড়ে যাবে।

ফিলিপাইন পক্ষের মহড়া পরিচালক মেজর জেনারেল ফ্রান্সিসকো লরেঞ্জো বলেন, এই মহড়া কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। বরং এটি সম্ভাব্য হামলা বা জোরপূর্বক অবস্থান দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অংশ। তিনি আরও বলেন, তাইওয়ান ইস্যুতে এর মাধ্যমে একটি প্রতিরোধমূলক বার্তা যেতে পারে।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১০

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১১

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১২

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৩

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৪

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৫

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৬

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৭

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৮

চার জেলায় বন্যার আভাস

১৯

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

২০
X