কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংককে বিলাসবহুল শপিংমলে গুলি, চীনা নাগরিক নিহত

মঙ্গলবার ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থিত সিয়াম প্যারাগন শপিংমলে গুলির ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
মঙ্গলবার ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থিত সিয়াম প্যারাগন শপিংমলে গুলির ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সবচেয়ে বিলাসবহুল শপিংমলে গুলির ঘটনায় এক চীনা নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া আরও ছয়জন আহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক কিশোরকে আটক করেছে থাই পুলিশ।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থিত সিয়াম প্যারাগন শপিংমলে এ ঘটনা ঘটে। সিয়াম প্যারাগন থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শপিংমল।

রয়টার্সের খবরে বলা হয়, সিয়াম প্যারাগন গুলির শব্দে শত শত মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। এদের মধ্যে অনেক শিশুও ছিল।

থাই জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, এ ঘটনায় এক নারী নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত। যদিও শুরুতে তিনজন নিহত হওয়ার কথা জানিয়েছিল সংস্থাটি। পরে পুলিশ জানিয়েছে, নিহত নারী একজন চীনা নাগরিক।

দেশটির পুলিশপ্রধান তোরসাক সুকভিমল বলেছেন, সন্দেহভাজন বন্দুকধারীর বয়স ১৪ বছর। সে মানসিক রোগজনিত কারণে চিকিৎসা নিচ্ছিল। কিন্তু ঘটনার দিন সে তার ওষুধ নেয়নি। আমরা তার বাবা-মায়ের সঙ্গে আলাপ করেছি।

তিনি আরও বলেন, ওই কিশোর জানিয়েছে কেউ তাকে অন্যদের ওপর গুলি চালাতে নির্দেশ দিয়েছে।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি রয়টার্সকে বলেন, মাত্র কয়েক মিনিটে এ ঘটনা ঘটেছে। আমরা শুধু দেখছি, সব মানুষ ছোটাছুটি করছে। তবে আসলে কী হচ্ছে, তা আমরা বুঝতে পারেনি। আমরা বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছি, ছয় বা সাতটি হবে।

থাইল্যান্ডে এ ধরনের বন্দুক সহিংসতা প্রায়ই ঘটে। এর আগে ২০২২ সালে একটি নার্সারিতে প্রবেশ করে এক ঘণ্টাব্যাপী বন্দুক ও ছুরি হামলায় ২২ শিশুসহ ৩৫ জনকে হত্যা করেছিলেন সাবেক এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনার পর ওই পুলিশ কর্মকর্তা বাড়িতে গিয়ে গুলি করে আত্মহত্যা করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X