শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজাবাসীদের জন্য প্রার্থনার মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করেছে পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বুধবার ঈদুল ফিতর উদযাপন করছে পাকিস্তান। পাকিস্তানের ঈদের জামাতগুলো নিপীড়িত গাজাবাসীদের জন্য প্রার্থনার মাধ্যমে শেষ হয়েছে। ইসরায়েলি বাহিনী ছয় মাস ধরে গাজার নিরস্ত্র মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৩ হাজার ৩৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলের নির্বিচারে হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। অসংখ্য মানুষের মৃত্যু, তীব্র মানবিক সংকট, অনাহার আর দুর্ভিক্ষের ভেতরেই ঈদ এসেছে গাজায়।

ঈদ বার্তায় পাকিস্তান বলেছে, পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে। গাজায় অবিলম্বে শান্তি নিশ্চিত করতে এবং ফিলিস্তিনিদের সহায়তার ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় পাকিস্তান।

দীর্ঘ এক মাস মুসলিম সম্প্রদায়ের রোজা রাখার মাধ্যমে পবিত্র রমজান মাসের সমাপ্তি হয়েছে। রমজান মাস পূর্ণ হওয়াকে উদযাপনের জন্য পালন করা হয় তিন দিনের ঈদ উৎসব। ঈদের নামাজের মাধ্যমে দিনটি শুরু হয় পাকিস্তানে।

ঈদ উৎসব যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির তৈরি না হয় তা নিশ্চিত করতে সারাদেশে হাজার হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয় পাকিস্তানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X