কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অপরিচিত তরুণ খুঁজছে চীনের নারীরা

চীনের তরুণীরা। প্রতীকী ছবি
চীনের তরুণীরা। প্রতীকী ছবি

মানুষ সামাজিক জীব। সামাজিক বন্ধন ছাড়া কোনো মানুষ একা বাঁচতে পারে না। এই সামাজিক ধারণা থেকে সামনে এসেছে নতুন খবর। অপরিচিত তরুণ সঙ্গীর খোঁজ করছেন চীনের নারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনার সময় মানুষের আয়ে ভাটা পড়ে। অনেক ক্ষেত্রে কর্মীরা তাদের আয়ের অর্ধেক বেতন পেতেন। এতে করে বিপাকে পড়েন তারা। এরপর সঙ্গী খোঁজার এ ধারণা চীনে জনপ্রিয়তা পায়।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ফুজিয়ানের বাসিন্দা ক্যাথি ঝুঁ জানান, করোনার সময় তার স্বামী ও তিনি দুজনেই অর্ধেক বেতন পেতেন। এতে করে বিপাকে পড়েন তারা। মায়ের আগে থেকে ক্যানসার শনাক্ত হওয়ায় এ আয় দিয়ে খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন তারা।

ক্যাথি জানান, বছরের শেষে আমাদের হাতে অল্পকিছু অর্থ থাকত। ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। অর্থিক এমন পরিস্থিতিতে পরিবারের খরচ যোগাতে অনলাইনে সঙ্গী খুঁজতে চীনা তরুণদের ‘দ্য জি’ প্রবণতায় যোগ দেন। এখানে তিনি একসঙ্গে ভ্রমণ বা ব্যায়ায়ের পরিবর্তে অর্থ সঞ্চয় করতে আগ্রহী এমন ব্যক্তিকে সঙ্গী করেন।

মান্দারিন ভাষার শব্দ ‘দ্য জি’। যার অর্থ সবকিছু মিলে যেতে পারে। এটি মূলত লিঙ্গ-নির্বিশেষে সঙ্গী নির্বাচনের একটি পরিভাষা। এর মাধ্যমে পূর্বপরিচয় ছাড়াই সমমনা ব্যক্তিদের সঙ্গী হিসেবে নির্বাচন করা হয়। চীনের তরুণরা জটিলতা এড়াতে অস্থায়ী সঙ্গী খোঁজেন। এক্ষেত্রে লিঙ্গ বা ব্যক্তিগত পরিচয় আমলে নেওয়া হয় না।

ইনস্টাগ্রামের চীনা সংস্করণ জিয়াওহংসুতে ২০২৩ সালে ফেব্রুয়ারিতে প্রথম হ্যাশট্যাগ ‘সেভিং দ্য জি’ ব্যবহার করা হয়। তথ্য বিশ্লেষণী সংস্থা নিউজর‌্যাংক জানিয়েছে, এ হ্যাশট্যাগ এখন পর্যন্ত ১৭ লাখ ভিউ হয়েছে। উইবোতে এটি কয়েক লাখবার ব্যবহৃত হয়েছে।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক পলিসির অধ্যাপক লু শি বলেন, মানুষের ভবিষ্যৎ অর্থনীতিতে আস্থা কম বলে এ প্রবণতায় দেখা গেছে।

বিবিসি জানিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে বেশ কয়েকটি অনলাইন সেভিংস গ্রুপে যোগ দিয়েছেন ক্যিথি। এসব গ্রুপের বেশিরভাগ সদস্যই ২০ থেকে ৪০ বছরের। তারা প্রতিদিন নিজেদের বাজেট ও খরচের নোট নোট রাখেন। একে অপরকে বাড়ি কেনাকাটা থেকে বিরত রাখেন।

ক্যাথি জানান, গ্রুপের এক সদস্য একটি বিলাসী ব্যাগ কিনতে চেয়েছিলেন। যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৬ হাজার ২৯৩ টাকার মতো দামি। পরে গ্রুপের সঙ্গীদের সঙ্গে আলোচনা করে সস্তা ও পুরোনো ব্যাগ কিনেন।

তিনি বলেন, গ্রুপের সবাই একই কাজ করেছেন। তারা সঞ্চয়কারী সঙ্গীদের সঙ্গে বন্ধুত্বের অনুভূতি অনুভব করেন। এ দলভুক্ত হওয়ার পর মাত্র এক মাসেই তার ব্যয় ৪০ শতাংশ কমে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X