কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজা উপকূলে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছে ইতালি

গাজায় বিধ্বস্ত স্থাপনার পাশে ইসরায়েলের ট্যাংক। ছবি : এএফপি
গাজায় বিধ্বস্ত স্থাপনার পাশে ইসরায়েলের ট্যাংক। ছবি : এএফপি

জ্বালানি সংকটে একের পর বন্ধ হচ্ছে গাজার হাসপাতাল। এমন পরিস্তিতিতে দেশটির পাশে দাঁড়িয়েছে ইতালি। তারা গাজার উপকূলে ভাসমান হাসপাতাল পাঠানোর ঘোষণা দিয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ভুক্তভোগীদের চিকিৎসা সেবা দিতে উপকূলের খুব কাছাকাছি একটি জাহাজ হাসপাতাল পাঠাবে ইতালি। জরুরি মেডিক্যাল সেবার জন্য ৩০ জন প্রশিক্ষিত লোক ও ১৭০ স্টাফ নিয়ে জাহাজটি উপকূলে অবস্থা করবে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানান, ইতোমধ্যে গাজায় দুটি নৌ জাহাজ পাঠানো হয়েছে। এগুলো সেখানে অবস্থান করছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা এগুলো রাখার ব্যাপারে পরিস্থিতি পর্যালোচনা করছি। তবে আমি এগুলোকে সেখানে রাখার ব্যাপারে মত দিচ্ছি। এ ব্যাপারে আমার কোনো অনুশোচনা নেই।

এদিকে গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহতের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলর অব্যাহত বোমাবর্ষণে নিহতের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে নিহতদের সংখ্যা বেড়ে ১০ হাজার ৫৬৯ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রলাণয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ হাজার ৩২৪ জন শিশু রয়েছে। ইসরায়েলের হামলায় গতকালের চেয়ে আজকে নতুন করে আরও ২৪১ জন নিহত হয়েছেন।

মন্ত্রলালয় আরও জানায়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২৬ হাজার ৪৭৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া এখনও ২৫৫০ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১৩০৫ জন শিশু রয়েছেন। অব্যাহত এ হামলায় ১৯৩ জন মেডিক্যাল স্টাফ নিহত হয়েছেন এবং ৪৫টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়ে পরিসেবার বাইরে চলে গেছে।

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪০০ জনের বেশি। এ ছাড়া আহত হয়েছে আরও সাড়ে চার হাজারের বেশি মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X