কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৪:০৪ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় ফিরেছেন ওয়াগনারপ্রধান প্রিগোজিন

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত
ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশ থেকে রাশিয়ায় ফিরেছেন। আজ বৃহস্পতিবার এ তথ্য জানান বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

সাংবাদিকদের লুকাশেঙ্কো বলেন, ‘প্রিগোজিন সেন্ট পিটার্সবার্গে আছেন। তিনি বেলারুশ ভূখণ্ডে নেই।’ এর আগে গত ২৭ জুন তিনি বলেছিলেন, চুক্তির অংশ হিসেবে বেলারুশে এসেছিলেন প্রিগোজিন।

গত বছর ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এ যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করছে ওয়াগনার যোদ্ধারা। কয়েক মাস আগে বাখমুত শহরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা। তবে বেশ কিছুদিন ধরেই অস্ত্র সরবরাহে ঘাটতির অভিযোগ তুলে রুশ সামরিক নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন প্রিগোজিন। এ নিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়ান তিনি।

এমন পরিস্থিতিতে গত ২৩ জুন রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে বিদ্রোহের ঘোষণা দেন প্রিগোজিন। ঘোষণার পর পর দেশটির রাজধানী মস্কো অভিমুখে যাত্রাও করে ওয়াগনার বাহিনী। তবে ওই দিন রাতে লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোজিন।

এ সময় রুশ সরকার ও প্রিগোজিনের মধ্যে কয়েকটি বিষয়ে চুক্তি হয়। এই চুক্তির অন্যতম শর্ত ছিল—প্রিগোজিনকে রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যেতে হবে। চুক্তি অনুযায়ী তিনি বেলারুশে গিয়েছিলেন বলেও জানিয়েছিলেন লুকাশেঙ্কো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X