কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩০ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ফরাসি অভিনেতার বাড়িতে মিলল ৭২টি বন্দুক

অ্যালাইন ডেলন। ছবি : সংগৃহীত
অ্যালাইন ডেলন। ছবি : সংগৃহীত

ফ্রান্সের কিংবদন্তি অভিনেতা অ্যালাইন ডেলনের বাড়ি থেকে ৭২টি বন্দুক ও তিন হাজার রাউন্ডের বেশি গুলি উদ্ধার করেছে ফরাসি পুলিশ। এ ছাড়া তার বাড়িতে একটি শুটিং রেঞ্জও পাওয়া গেছে। খবর বিবিসির।

ডেলনের বাড়িটি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দক্ষিণে ডুচি-মন্টকরবন এলাকায়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সেখানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে পুলিশ।

আদালত থেকে নিযুক্ত এক কর্মকর্তা ডেলনের বাড়িতে বন্দুক দেখতে পান এবং বিষয়টি তিনি একজন বিচারককে অবহিত করেন। এরপরই তার বাড়িতে তল্লাশির অভিযান পরিচালনার নির্দেশ দেন আদালত। ফরাসি আইনজীবীরা বলছেন, ডেলনের কাছে বন্দুক রাখার অনুমতি নেই।

৮৮ বছর বয়সী এই অভিনেতা ফরাসি সিনেমার সোনালি যুগের একজন তারকা। দ্য সামুরাই ও বোর্সালিনোর মতো হিট সিনেমায় ইস্পাত কঠিন ব্যক্তিত্বের কারণে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।

ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৯ সালে স্ট্রোক এবং অন্য একটি অজ্ঞাত রোগের কারণে বর্তমানে এই তারকার স্বাস্থ্য খারাপ। এ ছাড়া তার পরিবারের ভাঙনের বিষয়টিও ফরাসির গণমাধ্যমের খবরে বারবার উঠে এসেছে।

এখন জনসম্মুখে তেমন আসেন না এই কিংবদন্তি অভিনেতা। সর্বশেষ ২০১৯ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানসূচক পালমে ডি’অর পুরস্কার নেওয়ার সময় তিনি বড় ধরনের আয়োজনে উপস্থিত হয়েছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X