কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউটিউব দেখে অস্ত্রোপচারে কিশোরের মৃত্যু

অস্ত্রোপচারের প্রতীকী ছবি
অস্ত্রোপচারের প্রতীকী ছবি

পিত্তথলিতে পাথর হয়েছিল ১৫ বছর বয়সী এক কিশোরের। এর সঙ্গে ছিল বমি। এ থেকে দ্রুত রেহাই পেতে হাসপাতালে ভর্তি হন সেই কিশোর। আর সেই হাসপাতালে যাওয়াই কাল হয়ে দাঁড়াল এই কিশোরের। ভুয়া ডাক্তারের খপ্পরে পড়ে প্রাণ যাবে তা ছিল কল্পনারও বাইরে!

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। জানা যায়, ডাক্তার পরিচয় দিলেও সে একজন ভুয়া ডাক্তার। অবাক করার বিষয় হচ্ছে, সেই ডাক্তার ইউটিউব ভিডিওর ওপর নির্ভর করে অস্ত্রোপচার করেন।

জানা যায়, অস্ত্রপাচারের পরে সন্ধ্যায়, ছেলেটির শ্বাস বন্ধ হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। এমন অবস্থায় ছেলেটির মরদেহ হাসপাতালের সিঁড়িতে রেখে তারা পালিয়ে যান।

এই ঘটনার জের ধরে থানায় এফআইআর দায়ের করে তার পরিবার। একই সঙ্গে ভুয়া ওই ডাক্তারসহ অন্যদের খোঁজও করছে পুলিশ। রোববার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মৃত ওই কিশোরের পরিবারের সদস্যরা জানান, বেশ কয়েকবার বমি করার পর তাকে গণপতি হাসপাতালে নিয়ে যান।

এনডিটিভি বলছে, পুলিশ এই ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করেছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গণপতি সেবা সদনের স্বঘোষিত চিকিৎসক ও অন্যান্য কর্মীদের খোঁজ নেওয়ার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, নেপথ্যে কী

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

আশুরা : করণীয় ও বর্জনীয়

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

১০

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

১১

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ, হবে ১৫ সমঝোতা সই

১২

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৩

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

১৪

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

১৫

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

১৬

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৭

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

১৮

দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত সরকার

১৯

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, আরও কমতে পারে যেসব কারণে

২০
X