কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শান্তি রক্ষীদের ভূমিকা কি, মমতা জানেন কিনা সন্দিহান শশী থারুর

মমতা বন্দ্যোপাধ্যায় ও শশী থারুর। ছবি : সংগৃহীত
মমতা বন্দ্যোপাধ্যায় ও শশী থারুর। ছবি : সংগৃহীত

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। মমতা এই বক্তব্য দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ও ভারতের রাজনীতিকসহ নানা মহলে।

এবার মমতার এই আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। মঙ্গলবার তিনি বলেন, মমতা শান্তি রক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কি না তা নিশ্চিত নই আমি।

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে মমতাকে উদ্দেশ করে শশী থারুর বলেছেন, আমি অনেক বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছি। আমি আপনাকে বলতে পারি যে, জাতিসংঘের শান্তি রক্ষীদের কোনো দেশের অভ্যন্তরে সাধারণত পাঠানো হয় না। তবে কোনো দেশের সরকার নিজে অনুরোধ জানালে সেক্ষেত্রে পাঠানো হতে পারে।

তিনি আরও বলেন, যখন কোনো দেশ একেবারে ভেঙে পড়ে, তখনই শান্তিরক্ষীদের পাঠানো হয়। তাও সেই দেশের সরকারকে জাতিসংঘের কাছে শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে অনুরোধ জানাতে হবে। তবে বাংলাদেশে কী ঘটছে তার ওপর আমাদের নজর রাখতে হবে। এ বিষয়ে আমি পুরোপুরি একমত।

সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় বক্তৃতা দেওয়ার সময় বাংলাদেশে জাতিসংঘের শান্তি রক্ষী পাঠানোর প্রস্তাব দেন মমতা। তিনি বলেন, ভারতের কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের যেসব অঞ্চলে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হয়েছেন, সেসব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েনের জন্য জাতিসংঘের দ্বারস্থ হওয়া।

বাংলাদেশ থেকে নির্যাতিত ভারতীয়দের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চান মমতা। একইসঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভারতের অবস্থান পরিষ্কার করতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, একজনের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১০

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১১

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১২

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৩

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৪

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৫

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৬

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৭

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৮

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৯

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

২০
X