কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ডিটেনশন সেন্টার নির্মাণের ঘোষণা

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। ছবি : সংগৃহীত
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস অবৈধ ‘বাংলাদেশি অভিবাসীদের’ জন্য মুম্বাইয়ে একটি ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছেন।

তিনি জানিয়েছেন, অবৈধ বাংলাদেশিদের সরাসরি কারাগারে রাখা যাবে না, তাই তাদের জন্য একটি সেন্টার নির্মাণ করা হবে যেখানে তাদের রাখা যাবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

মহারাষ্ট্র বিধানসভায় এই ঘোষণা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী ফড়নবিস বলেন, অনেক অবৈধ অভিবাসী, বিশেষ করে বাংলাদেশি নাগরিকরা গ্রেপ্তার হচ্ছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন মাদকের মামলায় এবং অবৈধ প্রবেশের মামলায় গ্রেপ্তার হয়েছেন।

তবে, আইন অনুযায়ী তাদের সরাসরি কারাগারে রাখা যায় না, তাদের জন্য আলাদা একটি ডিটেনশন ক্যাম্প প্রয়োজন।

তিনি আরও বলেন, বৃহত্তর মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) ডিটেনশন সেন্টার নির্মাণের জন্য জমি দেওয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু ওই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না। আমরা বিএমসিকে অনুরোধ করেছি নতুন জমি দিতে, যাতে মুম্বাইয়ে একটি সঠিক ডিটেনশন সেন্টার নির্মাণ করা যায়।

এর আগে, থানে রাজ্যের পুলিশ এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করেছে, যারা অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছিলেন।

পুলিশ জানায়, দম্পতির নাম সবুজ সানোয়ার শেখ ও বিশতি সবুজ শেখ এবং তারা ভারতের সীমান্তে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। বৃহস্পতিবার থানে এলাকার একটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

থানে পুলিশের অপরাধ শাখা জানায়, তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, দম্পতিকে আশ্রয় দেওয়া বাড়ির মালিক মোস্তফা মুন্সির বিরুদ্ধেও মামলা করা হয়েছে, কারণ তিনি জানতেন যে এই দম্পতি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, তারপরও তাদের বাড়ি ভাড়া দিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী ফড়নবিস এই সিদ্ধান্তের মাধ্যমে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তাদের আইনানুগভাবে আটক রেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১০

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১১

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১২

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৩

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৪

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৫

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৬

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৭

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৮

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৯

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

২০
X