কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৩৪ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিজিবির তীব্র বাধায় সীমান্তে বেড়া নির্মাণ বন্ধের সিদ্ধান্ত নিল বিএসএফ

সীমান্তে উত্তেজনার সময় বিজিবির জওয়ানদের সঙ্গে এক কৃষকের ছবি ভাইরাল হয়েছে। ছবি : সংগৃহীত
সীমান্তে উত্তেজনার সময় বিজিবির জওয়ানদের সঙ্গে এক কৃষকের ছবি ভাইরাল হয়েছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর অজুহাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে এ উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) তীব্র বিরোধিতা এবং স্থানীয় মানুষের প্রতিবাদের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবশেষে বেড়া নির্মাণের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ভারতের বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মরকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

কীভাবে উত্তেজনার সূত্রপাত?

এর আগে সোমবার (০৬ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর এলাকায় বিএসএফ বাংলাদেশ-ভারত সীমান্তে একক সারির কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। তবে, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এতে বাধা দিলে উত্তেজনা দেখা দেয়।

প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তে ১৫০ গজের মধ্যে কোনো নির্মাণকাজ শুরু করতে হলে প্রতিবেশী দেশকে আগে জানাতে হয়। কিন্তু বিএসএফ এ নিয়ম মানেনি বলে অভিযোগ করেন বিজিবির কর্মকর্তারা।

পর দিন মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেড়া নির্মাণ আবার শুরু হলে আবারও উত্তেজনা শুরু হয় যা পরবর্তী সময়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী পতাকা বৈঠকের পর বিএসএফের নির্মাণ কাজ স্থগিত হয়। এরপর থেকে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় নির্মাণকাজ বন্ধ রয়েছে।

বিএসএফের অবস্থান

এ বিষয়ে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সীমান্তে এই নির্মাণকাজ জরুরি নয়। তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। আমরা দ্রুত কাজ শুরু করব, তবে কবে কাজ শুরু করব তার সময় নির্ধারণ করা হয়নি।

তিনি আরও বলেন, কিছু গণমাধ্যম বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। তবে সীমান্ত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্তের বর্তমান অবস্থা

বিজিবির কড়া অবস্থানের ফলে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে বিজিবি সদস্যরা মাটির বাঙ্কারে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্থানীয় মানুষকেও বিজিবির সঙ্গে সহযোগিতা করতে দেখা গেছে। অন্যদিকে, বিএসএফও সীমান্তে তাদের নজরদারি বাড়িয়েছে এবং ক্যাম্প স্থাপন করেছে।

বাংলাদেশ-ভারত সীমান্তের বিবরণ

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই। মালদা জেলার ১৭২ কিলোমিটার সীমান্তে ২৭ কিলোমিটার এখনো অরক্ষিত। বিশেষ করে বৈষ্ণবনগরের ১,২০০ মিটার অংশ নিয়ে এই বিরোধ শুরু হয়।

এ বিষয়ে বিএসএফ জানিয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তের বৈষ্ণবনগর এলাকায় গত বছর থেকেই বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছিল, তবে বর্ষার কারণে তা স্থগিত ছিল। কাজ পুনরায় শুরু করতে গেলে বিজিবির আপত্তির সম্মুখীন হয়।

ভবিষ্যতের পরিকল্পনা

বিএসএফ জানিয়েছে, সীমান্তে বেড়া নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। তবে, তারা নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেনি। এদিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা এড়াতে আন্তর্জাতিক নিয়ম মেনে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১০

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১১

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১২

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১৩

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৪

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৫

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৬

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৭

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৮

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

১৯

টিকিট জালিয়াতির আন্তর্জাতিক ফাঁদ

২০
X