কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

সাপের পেটে মিলল এক ফুট লম্বা ‍ছুরি

উদ্ধার করা সাপ। ছবি : সংগৃহীত
উদ্ধার করা সাপ। ছবি : সংগৃহীত

খাবারের খোঁজে বিভিন্ন সময়ে বাড়িঘরে সাপের উৎপাত নতুন কিছু নয়। তবে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। এক ফুটের লম্বা ছুরি গিলে নিয়েছে এক কোবরা সাপ। খাবারের খোঁজে বাড়িঘরে ঢুকে ছুরি গিলে ফেলে সাপটি।

সোমবার ( ০৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খাবারের খোঁজে একটি কোবরা সাপ স্থানীয় বাসিন্দা গোবিন্দ নাইকের বাড়িতে ঢুকে পড়ে। রান্নাঘরের ভেতর দিয়ে হাঁটতে গিয়ে ভুল করে একটি একফুট লম্বা রান্নার ছুরি গিলে ফেলে বিষধর সাপটি। অবিশ্বাস্য ও চমকপ্রদ এ ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের কুমলা এলাকার হেজে গ্রামে।

এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি নজরে আসার পরপরই গোবিন্দ নাইক দ্রুত একজন সাপ উদ্ধারকারীর সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সাপ উদ্ধারকারী পবন এবং পশু চিকিৎসা সহকারী আদ্বৈত ভাট। দুজন মিলে সাবধানে সাপটিকে একটি বস্তায় বন্দী করেন।

সাপের পেট থেকে ছুরি বের করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বস্তা থেকে সাপটি বেরিয়ে আসার সময় তার দেহে ছুরির আকার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ছুরিটি ছিল প্রায় ১২ ইঞ্চি লম্বা এবং ২ ইঞ্চি চওড়া।

পরবর্তী একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দল সাপের মুখ খুলে চিকিৎসার কাঁচি দিয়ে নিচের চোয়াল ধরে রাখেন এবং অন্য একজন উপরের চোয়াল ধরে থাকেন। এরপর আরেকটি কাঁচি দিয়ে সাপের মুখে প্রবেশ করে ধীরে ধীরে ছুরিটি বের করে আনা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, অবিশ্বাস্যভাবে, তারা ছুরিটি সম্পূর্ণ বের করতে সক্ষম হন এবং নিশ্চিত করেন যে সাপটি জীবিত এবং স্থিতিশীল রয়েছে। পরে সাপটিকে বনাঞ্চলে নিরাপদে ছেড়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১০

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১২

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৩

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৯

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০
X