কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০১:১৮ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দার্জিলিংয়ে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুর্গাপূজার পর কলকাতা এবং বাংলা ভাষাভাষী অন্যান্য অঞ্চল থেকে বিপুলসংখ্যক পর্যটক ভারতের দার্জিলিংয়ে ভ্রমণে গেছেন। এরই মধ্যে রাতভর বৃষ্টি ও ভূমিধসে ১৪ জন নিহত হয়েছেন। সড়ক ধসে সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আরও কিছু সড়কের মাটি সরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় তাতেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ পরিস্থিতিতে অনেক পর্যটক এই দুর্যোগে আটকা পড়েছেন।

প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে অঞ্চলটিতে অনেকে নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।

রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, নর্থ বেঙ্গলে টানা ভারী বৃষ্টিতে দার্জিলিং জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। মিরিক ও সুখিয়াপোখরির অবস্থা সবচেয়ে দুর্যোগপ্রবণ। সেখানে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) শনিবার সিকিমের ছয়টি জেলায় রেড অ্যালার্ট জারি করে। এতে মাঝারি বজ্রসহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কা জানানো হয়। অবশ্য পরে সতর্কতা কিছুটা শিথিল করা হয়।

ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত সেতু, রাস্তাঘাট ভেসে গেছে। নদীগুলো উপচে লোকালয়ে পানি ঢুকছে। এই অঞ্চলের আবহাওয়ার কারণে নেপালেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ৩৬ ঘণ্টায় সেখানে ২২ জনের প্রাণহানি ঘটেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই অঞ্চলে বৃষ্টিপাত ৭ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কর্মকর্তারা আরও সতর্ক করেছেন, এর ফলে নর্থ বেঙ্গলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যখাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ: ডা. রফিকুল 

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১০

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

১১

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

১২

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

১৩

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৪

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

১৫

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

১৬

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

১৭

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

১৮

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

১৯

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

২০
X