কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমদ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমদ বাদাবি। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমদ বাদাবি। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমদ বাদাবি মারা গেছেন। সোমবার ( ১৪ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ বাদাবি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বাদাবির জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালুদ্দিন ইনস্টাগ্রামে জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, শ্বাসকষ্ট নিয়ে রোববার ভর্তি হওয়ার পর তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তিনি প্রিয়জনের সঙ্গেই শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর সরাসরি কারণ উল্লেখ করা হয়নি।

২০০৩ সালে মাহাথির মোহাম্মদের স্থলাভিষিক্ত হয়ে মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হন বাদাবি। ক্ষমতায় থাকাকালীন তিনি দুর্নীতিবিরোধী অভিযান চালান এবং মধ্যপন্থি ইসলামিক নীতির মাধ্যমে অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে জোর দেন। তবে জ্বালানি ভর্তুকি কমানোর সিদ্ধান্তের কারণে জনসমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। ২০০৮ সালের নির্বাচনে বারিসান নাসিওনাল জোট ইতিহাসে প্রথমবারের মতো সংসদীয় সুপারম্যাজরিটি হারায়, যার পর ২০০৯ সালে পদত্যাগ করেন বাদাউই। তার স্থলাভিষিক্ত হন নাজিব রাজাক।

মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আনোয়ার এক বিবৃতিতে বলেন, বাদাউই মালয়েশিয়ার উন্নয়নে যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাদাবির দাফন-প্রক্রিয়া সম্পর্কে শিগগিরই বিস্তারিত ঘোষণা করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X