কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৮:৩২ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামলা চালাতে ব্যাপক প্রস্তুতি লেবানিজ যোদ্ধাদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ইসরায়েল-লেবাননের মধ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কা বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে দেশ দুটি যে কোনো সময় পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে যেতে পারে। ইতোমধ্যে ওই ক্ষেপণাস্ত্র হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে লেবাননে বড় হামলার হুমকি দিয়েছেন নেতানিয়াহু।

নেতানিয়াহুর এ হুমকিতে উত্তেজনার পারদ আরও ছড়িয়েছে। যে কোনো ধরনের হামলার পাল্টা জবাব দিতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে হিজবুল্লাহ। ইতোমধ্যে তারা তাদের ক্ষেপণাস্ত্রের স্থানান্তরও শুরু করেছে।

আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, ইসরায়েলের হুমকিকে তারা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। যদি ইসরায়েলিরা লেবাননে বড় কোনো হামলা চালায় তাহলে পাল্টা জবাব দেওয়া হবে। আর এর জন্য প্রস্তুতিও শুরু করেছে লেবানন।

তিনি আরও জানিয়েছেন, বিদেশিদের পক্ষ থেকে তাদের বার্তা দেওয়া হচ্ছে ইসরায়েল হামলা চালালেও তারা যেন কোনো প্রতিশোধ না নেয়। কিন্তু হামলা হলে তারা অবশ্যই পাল্টা হামলা চালাবেন। তবে এটির পরিধি কেমন হবে তা তিনি স্পষ্ট করেননি।

তিনি বলেছেন, আগ্রাসনের জবাবের পরিধি ও বিস্তৃতি ঠিক করবেন প্রতিরোধ বাহিনীর নেতারা। বিদেশি দূতরা বলছেন ইসরায়েল হামলা চালালে আমরা যেন প্রতিশোধ না নেই, যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ি। কিন্তু আমরা জবাব দেব।

এই নেতা আরও হুমকি দিয়েছেন, যদি ইসরায়েলি সেনারা লেবাননে স্থল হামলা চালায় তাহলে হিজবুল্লাহও দখলদার ইসরায়েলে স্থল হামলা চালাবে।

তিনি বলেছেন, আমরা ইসরায়েলের কাছ থেকে কোনো স্থল হামলার আশঙ্কা করছি না। কিন্তু তারা যদি স্থল হামলা চালায় তাহলে আমরা প্রস্তুত। যদি তারা লেবাননে প্রবেশ করে তাহলে আমরা গ্যালিলিতে (ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চল) প্রবেশ করব।

ইসরায়েল হিজবুল্লাহকে দায়ী করলেও সশস্ত্র এ গোষ্ঠী শুরু থেকেই জানিয়ে আসছে শিশুরা যেখানে নিহত হয়েছে তারা সেখানে কোনো ধরনের হামলা চালায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো স্থানান্তর শুরু করেছে। যদিও হিজবুল্লাহর পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছা নেই। কিন্তু ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তারা এসব সূক্ষ্ম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে প্রাণ গেল জুলাই শহীদের ভাই কাউছারের

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১০

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১১

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

১২

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

১৩

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

১৪

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

১৫

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

১৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

১৭

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

১৮

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

১৯

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

২০
X