মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর গাজায় ক্ষুধা নিবারণের পানি নেই, মানবিক বিপর্যয়ের আশঙ্কা : ইসরায়েলি সংস্থা

পুরোনো ছবি
পুরোনো ছবি

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফলে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বি’টসেলেম জানিয়েছে, অবরুদ্ধ এই অঞ্চলে খাবার ও পানীর সংকটে বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে। পরিস্থিতি এমনই, ক্ষুধা নিবারণের জন্য পর্যন্ত পানি পাওয়া যাচ্ছে না।

বুধবার (২৩ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বি’টসেলেম এ উদ্বেগ প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজায় ‘জাতিগত নিধনের’ মাধ্যমে আন্তর্জাতিক মনোযোগ ভিন্নদিকে সরাতে চাইছে উল্লেখ করে সংস্থাটি বলছে, এ আগ্রাসনের উদ্দেশ্য হলো গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা। ইসরায়েলি বাহিনী নিরবচ্ছিন্নভাবে বেসামরিক লোকজন, শরণার্থী শিবির ও হাসপাতালের ওপর হামলা চালাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বি’টসেলেম দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করে আসছে। সংস্থাটি বলেছে, ‘এটা স্পষ্ট যে ইসরায়েল উত্তর গাজায় ভয়াবহ অপরাধ করছে। অবরোধের কারণে পুরো এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেখানে জীবন বাঁচানোর মৌলিক উপকরণ, যেমন—পানী পর্যন্ত পাওয়া যাচ্ছে না। রাস্তা-ঘাটে সারিবদ্ধ লাশ আর বেঁচে থাকা মানুষদের ওপর আকাশ থেকে বোমাবর্ষণ করা হচ্ছে।’

এদিকে বি’টসেলেম বিশ্ব সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তারা বলছে, ‘মানবিক বিপর্যয়ের এ ক্রান্তিলগ্নে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।’ সংস্থাটি আরও উল্লেখ করেছে, ‘ইসরায়েলের চলমান অভিযান কেবল মানবাধিকারের চরম লঙ্ঘনই নয়, এটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনেরও উদাহরণ।’

গাজায় চলমান এ সংকট বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছে উল্লেখ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ যুদ্ধ দ্রুত বন্ধ না হলে গাজায় একটি স্থায়ী মানবিক বিপর্যয় ঘটবে, যা ভবিষ্যতে আরও বড় সমস্যার জন্ম দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X