কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নিজের উত্তরসূরির নাম ঘোষণা মাহমুদ আব্বাসের

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মাহমুদ আব্বাস। ২০০৫ সাল থেকে তিনি এ দায়িত্বে রয়েছেন। ৮৯ বছর বয়সী এ নেতা বর্তমানে বাধ্যর্কজনিত নানা সমস্যায়ও ভুগছেন। নিজের শারীরিক অবস্থা যখন এমন তখন তিনি নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি নতুন ডিক্রি জারি করেছেন। এ ডিক্রিতে তিনি তার উত্তরাধিকারের নাম ঘোষণা করেছেন। অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব পালন করবেন তিনি।

বুধবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা প্রকাশিত ডিক্রিতে বলা হয়েছে, ফিলিস্তিন জাতীয় কাউন্সিলের বর্তমান সভাপতি প্রবীণ ফাতাহ নেতা রাউহি ফাতুহের এ পদে অধিষ্ঠিত হবে। প্রেসিডেন্ট পদ শূন্য হলে সাময়িক তিনি দায়িত্ব পালন করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ফাতাহের একটি সিনিয়র সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, মার্কিন ব্যাপক চাপের পর এমন ডিক্রি জারি করেছেন মাহমুদ আব্বাস। তিনি বলেন, যুদ্ধের পর গাজার বেসামরিক বিষয় পরিচালনার জন্য একটি কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। মাহমুদ আব্বাস এ কমিটি ঘোষণা করবেন। তবে কমিটিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ কোনো দায়িত্বে থাকবে না।

একটি জ্যেষ্ঠ ফিলিস্তিনি সূত্র ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজকে জানিয়েছে, মাহমুদ আব্বাসের উপর অবসরের বিষয়ে চাপ দিয়েছে। তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বদলি নেতা বেছে নেওয়ার কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ডিক্রিটি ফিলিস্তিনের বর্তমান আইনকে প্রতিস্থাপন করে। আইনে বলা হয়েছে, ফিলিস্তিন আইন পরিষদের (পিএলসি) স্পিকার প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১০

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১১

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১২

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৪

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৫

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৬

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৭

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৮

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৯

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

২০
X