কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি সিরিয়ার বিদ্রোহী নেতার

সিরিয়ার বিদ্রোহী জোটের নেতা আল-জোলানি। ছবি: এএফপি
সিরিয়ার বিদ্রোহী জোটের নেতা আল-জোলানি। ছবি: এএফপি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পতনের পর বিদ্রোহী জোটের নেতা আবু মোহাম্মদ আল-জোলানি রোববার (৮ ডিসেম্বর) রাতে দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে দাঁড়িয়ে তার প্রথম বিজয়ী বক্তব্য দেন।

সোমবার (৯ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ বিজয়ী বক্তব্যের কথা জানা যায়।

বিজয়ী বক্তব্যে আল-জোলানি সিরিয়ার নতুন যুগের সূচনার কথা বলেন এবং ইরান ও রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দেন।

আল-জোলানি বলেন, এখন থেকে সিরিয়ার ভূখণ্ড ইরান ও রাশিয়ার স্বার্থ পূরণের মঞ্চ নয়, বরং এটি একটি স্বাধীন এবং বহিরাগত শক্তির প্রভাবমুক্ত দেশ হবে।

তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ইরান ও রাশিয়ার হস্তক্ষেপ তিনি বরদাশত করবেন না। পাশাপাশি, তিনি লেবাননে ইরানের মিত্র হিজবুল্লাহর সিরীয় ভূখণ্ডে প্রবেশ বন্ধ করার ইঙ্গিত দেন।

আল-জোলানি সিরিয়ার নতুন ভবিষ্যতের কথা উল্লেখ করে বলেন, এই বিজয়ের মাধ্যমে সিরিয়া একটি নতুন যুগের দিকে পা বাড়িয়েছে। সিরিয়া আর মধ্যপ্রাচ্যের জন্য বিপদের উৎস হবে না, বরং এটি শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

আল-জোলানি তার বক্তব্যে সিরীয় জনগণের সংগ্রাম এবং আত্মত্যাগের প্রশংসা করেন, যা হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) যোদ্ধাদের মাধ্যমে আসাদ সরকারের পতনে ভূমিকা রেখেছে। তিনি বলেন, এই বিজয় এসেছে দীর্ঘ সময় কারাবন্দি থাকা এবং প্রচণ্ড কষ্ট সহ্য করা মানুষের আত্মত্যাগের ফলস্বরূপ।

আল-জোলানি সিরিয়ার ধর্মীয় ও সম্প্রদায়িক বিভাজন দূর করার জন্য একটি শান্তির বার্তা দেন। সিরিয়ার সুন্নি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও আসাদ শিয়া আলাওয়াত সম্প্রদায়ের ছিলেন। তিনি তার ভাষণে সব ধর্মাবলম্বী সিরীয়দের একত্রিত হওয়ার আহ্বান জানান।

এছাড়া, তিনি সিরিয়ার নাম খারাপ হওয়ার জন্য স্বৈরশাসক আসাদের শাসনকে দায়ী করেন। সিরিয়া ক্যাপটাগন মাদক চোরাচালানের জন্য বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছিল। তবে, আল-জোলানি সিরিয়াকে একটি স্বচ্ছ এবং মাদকমুক্ত দেশ হিসেবে পুনর্নির্মাণ করার অঙ্গীকার করেছেন।

এই বিজয়ের বার্তা শুধু সিরীয় জনগণের জন্য নয়, বরং আন্তর্জাতিক ক্ষমতাশালী দেশগুলোর জন্য একটি স্পষ্ট সতর্কীকরণ ছিল। সিরিয়ার নতুন নেতা হিসেবে আল-জোলানির কথা দেশটির ভবিষ্যৎ এবং পুরো অঞ্চলের জন্য নতুন পথের সূচনা হতে পারে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১০

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১১

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১২

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৩

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৪

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৫

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৬

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৮

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

২০
X