কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরাকে কারফিউ জারি

কিরকুক শহরে দুপক্ষের সংঘর্ষ। ছবি : এএফপি
কিরকুক শহরে দুপক্ষের সংঘর্ষ। ছবি : এএফপি

ইরাকের কিরকুক শহরে আরব ও কুর্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরজুড়ে কারফিউ (সান্ধ্য আইন) জারি করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি কিরকুকে কারফিউ জারি করেছেন। সংঘর্ষে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় হওয়ায় তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। এ সময়ে তিনি সব পক্ষকে সংঘাত প্রতিরোধ ও প্রশাসনকে নিরাপত্তা, স্থিতিশীলতা ও শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, আরব ও কুর্দিদের মধ্যকার এ সংঘর্ষে এক বেসামরিক লোক নিহত ও আটজন আহত হয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জিয়াদ খালাফ এএফপিকে বলেন, সংঘর্ষে নিহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়। এ সময়ে ছোড়া বুলেট, কাঁচ ও পাথরের আঘাতে অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে নিরাপত্তা বিভাগের এক সদস্যও রয়েছেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, কিরকুক এলাকায় গত এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছে। এ অঞ্চল নিয়ে বাগদাদের ফেডারেল সরকার ও কুর্দিদের মাঝে ঐতিহাসিকভাবে বিতর্ক চলছে। অঞ্চলটিতে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) সদর দপ্তর ছিল। পরে ২০১৭ সালে তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে ইরাকের সেনাঘাঁটি স্থাপন করা হয়।

দেশটির কর্মকর্তারা জানান, গত সপ্তাহে কেডিপিকে ইরাক সরকার তাদের ভবন পুনরায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে আরব ও তুর্কমেন বিরোধীরা ভবনের সামনে এর বিরোধিতা করে অবস্থান নেয়। পরে শনিবার কুর্দিদের সঙ্গে বিরোধে জড়ালে ভয়াবহ আকার ধারণ করে। এতে পরিস্থিতি অবনতি হলে কারফিউ জারি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X