কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমা-গানের কার্যক্রম বাড়াচ্ছে সৌদি আরব

মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত
মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

মুসলিম বিশ্বের পুণ্যভূমি সৌদি আরব। যেখানে রয়েছে অসংখ্য নবী-রাসুলের স্মৃতিচিহ্ন। বিশেষ করে শেষনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের জীবনের বহু নিদর্শন ও ঐতিহাসিক পটভূমি রয়েছে পবিত্র মক্কা ও মদিনায়। ধর্মীয় সেই ভাবগাম্ভীর্য আর অনুভূতি নিয়ে প্রতি বছর হজ ও ওমরা পালনে সেখানে যান সারা বিশ্বের কোটি কোটি মুসল্লি। বর্তমানে সে দেশেই ইসলামে হারাম বা মাকরুহ বিবেচিত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ক্ষমতায় আসার পর ২০২১ সালে এই সৌদি আরব ঘিরেই ‘সৌদি ভিশন ২০৩০’ নামে গিগা প্রজেক্ট হাতে নেন বাদশাহ সালমান। তার মূল লক্ষ্য তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশকে বহুমুখী উন্নয়নের পথে এগিয়ে নেওয়া। এরই অংশ হিসেবে সাংস্কৃতিক অঙ্গনের পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী সংগীত, সিনেমা, থিয়েটার ও অভিনয় বিষয়ক একাডেমিক প্রোগ্রাম বাড়াতে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির শূরা কাউন্সিল। এ লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক কমিশনগুলোকে সম্পূর্ণ আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত সোমবার শূরা কাউন্সিলের বৈঠকে জাতীয় জাদুঘরের প্রদর্শনীগুলোতে নতুনত্ব আনারও আহ্বান জানানো হয়। জাদুঘরে প্রতিনিয়ত যেন নতুন আবিষ্কৃত নিদর্শনগুলো যুক্ত করা হয়, সেজন্য জোর তাগিদ দেন শূরা কাউন্সিলের সদস্যরা। সৌদি সরকার চায়, স্কুল এবং স্থানীয়ভাবে থিয়েটার কার্যক্রম পুনরায় চালু করতে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X