কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

এবার মিসরকে হুমকি দিল ইসরায়েল

গাজা যেন এক ধ্বংস্তূপে পরিণত হয়েছে। ছবি: আলজাজিরা
গাজা যেন এক ধ্বংস্তূপে পরিণত হয়েছে। ছবি: আলজাজিরা

এবার মিসরকে হুমকি দিয়ে বসল ইসরায়েল। ইসরায়েলভিত্তিক হিব্রু ভাষার গণমাধ্যম চ্যানেল ১২ সম্প্রতি এমন সংবাদ প্রকাশ করেছে।

গণমাধ্যমটি জানায়, যদি রাফা ক্রসিং দিয়ে যদি কোনো ত্রাণ বহনকারী ট্রাক গাজায় প্রবেশের চেষ্টা করে তবে ইসরায়েল তাদের ওপর হামলা চালাবে।

ফিলিস্তিনে মিসরের সাহায্যকারী যানবাহনে হামলার হুমকি দিলেও হামাসের সঙ্গে সমঝোতার জন্য মিসরের শরণাপন্ন হয় ইসরায়েল। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়, ইসরায়েল মিসর সরকারকে হামাসের কাছে বন্দি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনায় সাহায্য করতে কায়রোকে অনুরোধ জানিয়েছে।

তবে হামাসের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, হামাসের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে সংগঠনটি। এই দলগুলো ইসরায়েলিদের বন্দি হিসেবে আটকে রেখেছিল। ফলে এসব ইসরায়েলির ভাগ্যে কী ঘটছে তা নিয়ে ব্যাপক উদ্বিগ্ন ইসরায়েলি প্রশাসন।

এদিকে ইসরায়েলকে হামলার ব্যাপারে আগেই সতর্ক করেছিল মিসর। ৯ অক্টোবর মিসরীয় গোয়েন্দা সংস্থার এক উচ্চপদস্থ কর্মকর্তা সাম্প্রতিক হামলা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন। টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, তিনি সোমবার গণমাধ্যমকে বলেছেন, ইসরায়েলকে বারংবার সতর্কতা দেওয়া হয়েছিল যে, গাজাভিত্তিক সশস্ত্র সংগঠনগুলো বড় কিছুর পরিকল্পনা ফাঁদছে।

মিসরীয় এ কর্মকর্তা বলেন, ইসরায়েলিরা পশ্চিম তীর নিয়েই বেশি মনোযোগী ছিল। তারা গাজার ব্যাপারে কম গুরুত্ব দিয়েছে।

অ্যাসোসিয়েট প্রেস জানায়, মিসরীয় এ কর্মকর্তা আরও বলেন, আমরা তাদের এমন বড় একটি বিস্ফোরক অবস্থার বিষয়ে সতর্ক করে আসছিলাম। তবে তারা এসব সতর্কবার্তার তোয়াক্কা করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X