কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ : নিহত বেড়ে ২৭০০

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা। ছবি : এপি
গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা। ছবি : এপি

টানা সপ্তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। ক্রমেই আরও কঠিন হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। হতাহতের সারি আরও দীর্ঘ হচ্ছে। এ যুদ্ধে নিহতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩০০ ছাড়িয়েছে। এ ছাড়া দেশটিতে আহত হয়েছেন আরও অন্তত ৩২০০ জন বাসিন্দা।

অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪১৭ জন ফিলিস্তিনি। এ ছাড়া যুদ্ধে আহত হয়েছেন আরও অন্তত ৬২০০ স্থানীয় বাসিন্দা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। এ অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থা সত্যিকার অর্থে ভেঙে পড়তে শুরু করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে, সেখানে কোনো আইসিইউ বেড ফাঁকা নেই। অঞ্চলের হাসপাতালগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি লোক অপারেশনের জন্য রুমে অপেক্ষমাণ রয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ অঞ্চলে হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে হতাহতের সংখ্যা অনেক বেশি। বর্তমানে সেখানে হাসপাতালের করিডোরে অনেক রোগী অপেক্ষমাণ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X