কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বোমা হামলায় ফিলিস্তিনের তৃতীয় বড় মসজিদ গুঁড়িয়ে দিল ইসরায়েল

সপ্তম শতাব্দীর আল-ওমারি মসজিদ ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম মসজিদ। ছবি : সংগৃহীত
সপ্তম শতাব্দীর আল-ওমারি মসজিদ ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম মসজিদ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার (২০ অক্টোবর) ভোরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে টানা ১৪ দিন ধরে ২৩ লাখ মানুষের এই অঞ্চলে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। খবর আনাদোলুর।

এক বিবৃতিতে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার আল-ওমারি মসজিদে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। এতে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সপ্তম শতাব্দীর এই মসজিদটি ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম মসজিদ।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ গাজার আল-জাহরা টাওয়ার ভবন এবং আল-বাইদার, শেখ আজলিন ও তাল আল-হাওয়া এলাকায় বোমা হামলা করেছে ইসরায়েল। এ ছাড়া ইসরায়েলি সেনারা মধ্য গাজার বুরেজ ক্যাম্পে গোলা ছুড়েছে।

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ এবং আল-বিরেহ শহরে বেশ কয়েকটি দিক থেকে হামলা করেছে ইসরায়েলি বাহিনী।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলার জবাবে সেখান টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের ১৪ দিনের বোমাবর্ষণে এখন পর্যন্ত গাজায় ৩ হাজার ৭৮৫ ফিলিস্তিনি নিহত এবং ১২ হাজরের বেশি আহত হয়েছে। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X