কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০১:২৬ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামতে এরদোয়ানের প্রতি আহ্বান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং ডেভলেট বাহচেলি। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং ডেভলেট বাহচেলি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে ইসরায়েলি হামলার বিরুদ্ধে শুরু থেকেই অবস্থান নিয়েছে তুরস্ক। ২৩ লাখ মানুষের এই অঞ্চলে ইসরায়েল যেভাবে বিমান হামলা চালাচ্ছে সেটিকে ‘গণহত্যা’ হিসেবে অবহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। পাশাপাশি হামাস ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার কথা জানিয়ে আসছে এরদোয়ান প্রশাসন। তবে এত কিছুর পরও যুদ্ধ বন্ধ না হওয়ায় এবার গাজায় (সামরিক) হস্তক্ষেপ করতে এরদোয়ানের প্রতি আহ্বান জানানো হয়েছে। খবর আলজাজিরার।

আগামী ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েল হামলা বন্ধ না করলে সেখানে হস্তক্ষেপ করতে এরদোয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন তারই ঘনিষ্ঠ মিত্র ডেভলেট বাহচেলি। শনিবার (২১ অক্টোবর) এক এক্সবার্তায় (টুইটার) এই আহ্বান জানিয়েছেন তিনি।

তুর্কি ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির নেতা ডেভলেট বাহচেলি বলেছেন, গাজা পরিস্থিতি সামাল দিতে তুরস্কের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। গাজার সুরক্ষা ‍ও প্রতিরক্ষা নিশ্চিত করা আমাদের উত্তরাধিকার সূত্রে দায়িত্ব। ঐতিহাসিক, মানবিক ও ধর্মীয় দায়িত্বের কারণেও গাজার সুরক্ষায় যা প্রয়োজন তুরস্কের উচিত তা করা।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি হামলায় প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে তুরস্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X