কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৩:১৩ এএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি ইসরায়েলের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে মন্তব্যের জেরে এবার জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ চাইলেন সংস্থাটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান।

ইসরায়েলি রাষ্ট্রদূত জানান, মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলি রক্তের অপমান করেছেন। নির্যাতিতদের দোষী সাব্যস্ত করেছেন।

এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় ফিলিস্তিনি জনগণের ক্ষোভকে সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, চলমান যুদ্ধে ইসরায়েল স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন করছে।

স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়ে সংস্থাটির মহাসচিব জানান, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছে, তা ‘শূন্য থেকে’ হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে দখলদারিত্বের শিকার হয়েছেন। তারা তাদের ভূখণ্ডকে সহিংসতায় জর্জরিত হতে দেখেছেন। তাদের অর্থনীতি থমকে গেছে। তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। ফিলিস্তিন সংকটের রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে।

এরপরই জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, জাতিসংঘ ব্যর্থ হয়েছে। আপনি মহাসচিব হিসেবে পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। আপনি যখন বলেন হামাসের হামলা কোনো কারণ ছাড়া ঘটেনি, তখন আপনি সন্ত্রাসীদের সমর্থন করছেন। এর মাধ্যমে আপনি নির্যাতিতদের দোষ দিচ্ছেন, ইসরায়েলকে দোষ দিচ্ছেন। আমি মনে করি মহাসচিবকে অবিলম্বে পদত্যাগ করা উচিত অথবা এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X